Friday, June 19, 2026

Camel flu : ফুটবল বিশ্বকাপ থেকেই ভয়ঙ্কর মহামারি ছড়ানর আশঙ্কা হু-এর !

Date:

Share post:

করোনা (Corona) আর মাঙ্কি পক্সের (Monkey Pox) থাবা থেকে মুক্ত হতে না হতেই বিশ্বের বুকে দাপট দেখাতে তৈরি নয়া ভাইরাস (Virus)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)বলছে এই ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup 2022)থেকেই নতুন মহামারী আত্মপ্রকাশ করতে চলেছে। বিশ্বকাপের মঞ্চ কাতার থেকে ছড়িয়ে পড়তে পারে বিপুল সংক্রামক ‘ক্যামেল ফ্লু’ (Camel flu) । অবিলম্বে এই বিষয়ে সাবধান না হলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে বলে জানিয়েছেন WHO- এর কর্তারা।

সাধারণত পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় এই রোগটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। বিজ্ঞানের ভাষায় এটিকে Middle East respiratory syndrome (MERS) নামেও ডাকা হয়। মূলত উট থেকে ছড়ায় এই রোগ। তাই অনেকে ‘ক্যামেল ফ্লু’ বলছেন এই রোগকে। করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছেন গবেষকরা। ডিজিজ এক্স-এর কী কী লক্ষণ হতে পারে তাই নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে। এই রোগের সংক্রমণ ঠেকানোর জন্য বিশেষজ্ঞরা সকলকে উট থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। উটকে স্পর্শ করতে বারণ করছেন। কোনও সমস্যা দেখা দিলে (বিশেষ করে জ্বর) দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। এই ধরণের রোগ যদি মাথাচাড়া দেয় সেক্ষেত্রে মহামারির আকার নিতে তা বেশি সময় নেবে না আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাথমিক ভাবে নিউমোনিয়া (Pneumonia), ডাইরিয়ার(diarrhea)মতো রোগ হতে পারে। ৩৫ শতাংশ ক্ষেত্রে রোগীর মৃত্যুর খবর মিলেছে বলেই হু – এর প্রাথমিক রিপোর্টে দেখা গেছে। তবে চিন্তা বাড়াচ্ছে বিশ্বকাপ ফুটবল (World Cup)। সম্প্রতি প্রকাশিত হওয়া এক রিপোর্টে বলা হয়েছে, সারা বিশ্ব থেকে প্রায় ১২ লক্ষ মানুষ বর্তমানে কাতারে হাজির হয়েছেন বিশ্বকাপ দেখতে। ফুটবলের দলের সদস্য, অনুরাগীরা তো বটেই, এই ভিড়ের কারণে স্থানীয়রা এবং পরবর্তীকালে প্রতিটি দেশের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়তে পারে এই রোগটি বলেই আশঙ্কা করা হচ্ছে।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...