Friday, April 3, 2026

আগামিকাল রাতে থাকবেন মুখ্যমন্ত্রী: সাজছে টাকি, আঁটোসাটো নিরাপত্তা

Date:

Share post:

সুন্দরবন সফরে গিয়ে মঙ্গলবার টাকিতে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। সেকারণে সেজে উঠছে টাকির (Taki) জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাংলো। নীল-সাদা রঙে সাজানো হয়েছে ভবন। নিরাপত্তার চাদরে মুড়েছে সীমান্ত শহর। মুখ্যমন্ত্রী সফর ঘিরে টাকি পুরসভার উদ্যোগে চলছে ইছামতির পাড়ে সৌন্দর্যায়নের কাজ। সাজানো হচ্ছে বিভিন্ন টুরিস্ট স্পট (Tourist Spot)।

পাশাপাশি, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়েও খামতি রাখা হচ্ছে না। টাকির এরিয়ান ক্লাবের মাঠে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার (Helicopter)। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার সকাল থেকেই টাকির এরিয়ান ক্লাব মাঠে হেলিকপ্টার ট্রায়ালের জন্য ওঠানামা করতে দেখা যায়। অন্যদিকে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ইছামতি নদীতে লঞ্চ নিয়ে পুলিশের কড়া টহল চলছে। সুন্দরবন থেকে টাকিতে নেমে জনস্বাস্থ্য দফতরের বাংলোয় রাতে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বসিরহাটের পূর্ত, সেচ, জনস্বাস্থ্য ও পুলিশ প্রশাসন সহ একাধিক দফতরকে নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

বরাবরই পর্যটনকে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগে ঢেলে সেজেছে বহু জায়গা। এবার সীমান্ত শহর টাকিতে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। টাকির উন্নয়নের জন্যেও একাধিক নির্দেশ দিয়েছিলেন তিনি। তাঁর নির্দেশেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে বাংলা তথা দেশের মানচিত্রে জায়গা করেছে টাকি। বেড়েছে পর্যটক, কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী নিজে টাকিতে রাত্রিবাসের পর উন্নয়নের বিষয়ে আর কী কী নির্দেশ দেন সেদিকে তাকিয়েই স্থানীয় মানুষ।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...