Wednesday, March 25, 2026

রাজাবাজারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন! আতঙ্ক ছড়াল INTTUC-র আয়োজিত রক্তদান শিবিরে

Date:

Share post:

দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকাই আগুন! ঘটনায় কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজাবাজার মোড়ে ভিক্টোরিয়া কলেজের সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে দমকল পৌঁছে পরিস্থিতি গাড়ির চারটি চাকায় জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতে এখনও কোনও খবর না পাওয়া গেলেও ভস্মীভূত গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা গাড়িটির কাঁচ ভেঙে সেটিকে অন্যত্র নিয়ে যান। ভস্মীভূত গাড়ির মালিকের এখনও খোঁজ মেলেনি।

আরও পড়ুন:বিধ্বংসী আগুনে জতুগৃহ শিলিগুড়ির বস্তি

এদিকে এই ঘটনায় রাজাবাজার ট্রাম ডিপোর সামনে INTTUC-র তরফে আয়োজিত রক্তদান শিবিরে আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনার সময় ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী,রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ আরও অনেকে।

তবে কী কারণে গাড়িটিতে আগুন লাগল, তা এখনও বোঝা যায়নি। দমকলকার্মীদের অনুমান, টায়ার ফেটে গিয়েই গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকা গাড়িটিতে। আগুন লাগার পরই একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে। তাতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সপ্তাহের প্রথম কাজের দিনে শহরের ব্যস্ত রাস্তায় এই ঘটনার জেরে ব্যহত হয় যান চলাচলও।

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...