Saturday, April 4, 2026

মেক্সিকোর জাতীয় দলের জার্সি অবমাননা করার অভিযোগ উঠল মেসির বিরুদ্ধে, লিওকে হুমকি বক্সারের

Date:

Share post:

মেক্সিকোর জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠল আর্জেন্তাইন তারকা ফুটবলার লিওনেল মেসির বিরুদ্ধে। মেসির বিরুদ্ধে অভিযোগ ২৭ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর সাজঘরে ফিরে মেসি নাকি লাথি মেরেছেন মেক্সিকোর পতাকা বা জার্সিতে। এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর ছবি ভাইরাল হতেই মেসিকে সরাসরি হুমকি দিলেন মেক্সিকোর বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সাউলো কানালো আলভারেজ।

মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর আর্জেন্তিনা দলের ড্রেসিংরুমের ভিতর সেলিব্রেশনের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওটিতে দেখা যায় মেসি কিছুটা অসতর্কভাবেই লাথি দিয়ে বসেছেন মেক্সিক্যান সেই জার্সিতে। এরপরেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। প্ৰথমে ভাবা হয়েছিল মেক্সিকোর জাতীয় দলের পতাকায় বুঝি লাথি দিয়েছেন মেসি। তবে পরে বোঝা যায়, সেটি জার্সি। আর এই ভিডিও ভাইরাল হতেই মেসিকে সরাসরি হুমকি দেন মেক্সিকোর বিশ্বচ্যাম্পিয়ন বক্সার সাউলো কানালো আলভারেজ।

তিনি টুইটারে লেখেন,” মেসিকে দেখছি আমাদের জাতীয় পতাকা এবং জার্সি দিয়ে ঘর পরিষ্কার করছে। ও ভগবানের কাছে প্রার্থনা করুক আমি যেন কোনও দিন ওকে খুঁজে না পাই। যেভাবে আমি আর্জেন্তিনাকে সমীহ করি, সেভাবেই ওর মেক্সিকোকে সমীহ করা উচিত। আর্জেন্তিনার সবাই খারাপ সেটা বলছি না। কিন্তু মেসি যা করেছে, সেটা কোনও ভাবেই সহ্য করা যায় না।”

যদিও কানালোর এই টুইটের পাল্টা দেন মেসির এক সময়ের সতীর্থ সার্জিও অ‍্যাগুয়েরো। তিনি টুইটারে লেখেন,” মিস্টার কানালো, সব কিছুতে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবেন না। আপনি ফুটবলের ব্যাপারে কিছুই জানেন না এবং সাজঘরে কী হয় সে সম্পর্কেও ধারণা নেই। ম্যাচ হয়ে যাওয়ার পর জার্সি মাটিতেই ফেলে রাখা থাকে। কারণ সেগুলো ঘামে ভেজা থাকে। মেসি বুটটা খোলার চেষ্টা করছিল। আচমকা জার্সিতে ওর পা লেগে গিয়েছে।”

আরও পড়ুন:পিছিয়ে থেকেও সার্বিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র ক‍্যামেরুনের

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...