Saturday, April 4, 2026

আসানসোল আদালতে আইনজীবীর বেশে হাজির শতাব্দী রায়!

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের মামলা নিয়ে বেশ কয়েকবার নাম উঠে এসেছে শতাব্দী রায়ের। এবার যে আদালতে অনুব্রত মণ্ডলের মামলা চলছে সেখানেই দেখা গেল শতাব্দী রায়কে। তবে সাক্ষী হিসাবে নয়, সরাসরি আইনজীবীর বেশে সেই আদালতেই হাজির শতাব্দী রায়(Satabdi Roy)!

আসল ঘটনাটা অন্যরকম। আদালতে কোনও সওয়াল জবাব করলে আসেননি শতাব্দী রায়। এসেছিলেন ছবির শ্যুটিং-এ। আসানসোল আদালতেই চলছে তাঁর ছবির শ্যুটিং। সেখানেই তাঁকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। আর সেই শ্যুটিং স্পটের ২০০ মিটার দূরত্বেই আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেখানেই দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত একটি হিন্দি সিনেমার শ্যুটিং করতে হাজির হয়েছেন শতাব্দী(Satabdi Roy)। ছবির নাম ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’। শতাব্দী সাংবাদিকদের মুখোমুখি হতেই কেষ্ট প্রসঙ্গ উঠে আসে। তাঁর সংক্ষিপ্ত জবাব, আইন আইনের পথেই চলছে। আইনি লড়াইও চলবে।

এই ছবিতেই তাঁকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। এই হিন্দি সিনেমাতে কোর্টরুমের গল্প দেখানো হবে। তিন দশকের একটি পুরনো মামলা লড়তে দেখা যাবে শতাব্দীকে। এই ছবিতেই রয়েছেন কবীর বেদী, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেনের মতো অভিনেতারা। এবার রাজনীতি নয় বড়পর্দাতেও তাঁকে দেখা যাবে। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় বহুদিন তিনি সিনেমাজগত থেকে দূরে ছিলেন। এবার ফের সিনেমাতে আত্মপ্রকাশ করতে চলেছেন শতাব্দী রায়।

আরও পড়ুন- বিধানসভায় মমতা-শুভেন্দু সৌজন্য: ‘গোঁসা করে’ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি রাজকমলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...