Monday, June 22, 2026

পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূলই, আদালতে ঢোকার সময় মন্তব্য পার্থর

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন। সোমবার আদালতের পথে ফের মুখ খুললেন পার্থ।তিনি জানিয়ে দিলেন, এ বারের পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূলই।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর পর তৃণমূলের মহাসচিব পদ থেকে পার্থকে অপসারিত করেছে দল। সিবিআই তাঁকে গ্রেফতারও করেছে। তার পর থেকে জেলেই দিন কাটছে পার্থর। সোমবার তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তাই ফের আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
আদালতে তাঁকে কোর্টরুমে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্রশ্নের মুখোমুখি হন পার্থ। তাঁকে জিজ্ঞাসা করা হয়, পঞ্চায়েত ভোটে কে জিতবে? স্বল্প কথায় জবাব দেন তিনি। বলেন, ‘‘তৃণমূল, তৃণমূল’’।দলের পদ থেকে তাঁকে অপসারণ করা হলেও তিনি যে দলের পাশেই আছেন, সোমবার আলিপুর আদালতে আরও এক বার সেই বার্তাই দিলেন প্রাক্তন নেতা! এর আগেও তিনি জানিয়েছিলেন, তৃণমূল তাঁর পাশে না থাকলেও তিনি তৃণমূলের সঙ্গেই রয়েছেন। পঞ্চায়েত ভোট প্রসঙ্গেও সেই একই বার্তা শোনা গেল পার্থর মুখে।
সোমবার পার্থ-সহ ৭ জনকে আদালতে তোলা হয়েছে। রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের মতো প্রাক্তন শিক্ষাকর্তারা। তাঁদের আইনজীবী , আদালতে জামিনের জন্য আবেদন করবেন। যদিও সিবিআইয়ের তরফে যথারীতি জামিনের বিরোধিতা করা হবে বলে জানা গিয়েছে।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...