Saturday, April 4, 2026

বিধানসভায় বাতিল ‘বেঙ্গল জুভেনাইল স্মোকিং অ্যাক্ট’

Date:

Share post:

বিধানসভায় (Assembly) বাতিল হল ১৯১৯ সালের ‘বেঙ্গল জুভেনাইল স্মোকিং অ্যাক্ট’ (Bengal Juvenile Smoking Act)। মঙ্গলবার বিধানসভায় অন্য আর একটি বিল এনে বাতিল করা হয়েছে এই বিল। ‘দ্য বেঙ্গল জুভেনাইল স্মোকিং (রিপিলিং) বিল, ২০২২’-এ বলা হয়েছে, রাজ্য ল কমিশনের সুপারিশ অনুযায়ী ব্রিটিশ আমলের ওই আইন এখন অপ্রাসঙ্গিক।

পুরনো আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক কেউ ধূমপান করলে বা তামাকজাত দ্রব্য তার কাছ থেকে উদ্ধার হলে (ব্যতিক্রমী কারণ ছাড়া) জরিমানার করা হবে। সেই আইনে পুলিশকে ওই তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত করে নষ্ট করে ফেলার ক্ষমতাও দেওয়া ছিল। বর্তমানে অপ্রাপ্তবয়স্কদের তামাকজাত সামগ্রী-সহ যেকোনো নেশার সামগ্রী বিক্রি করাই আইনত দণ্ডনীয়। ফলে পুরনো আইনটি (Law) এখন প্রাসঙ্গিকতা হারিয়েছে।

আরও পড়ুন- ছাত্র মৃ*ত্যুর ঘটনায় উত্তাল বরানগর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...