Thursday, June 25, 2026

কারখানায় চাকরির জন্য দাদা-দিদি ধরবেন না, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে: ঋতব্রত

Date:

Share post:

রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে নিযোগ দুর্নীতি নিয়ে বেনিয়মের অভিযোগ উঠছে। সেখানে দাঁড়িয়ে কারখানায় নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিলেন INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তিনি বলেন, কারখানায় নিয়োগ নিয়ে কোনও দাদা-দিদি ধরবেন না। অনলাইনে আবেদন করবেন, অফলাইন হলে ড্রপবক্সে (Drop Box) আবেদন জমা দেবেন। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। মঙ্গলবার, হলদিয়ার দুর্গাচকে তৃণমূলের (TMC) প্রস্তুতি সভায় মূল বক্তা ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি।

ঋতব্রত বলেন, তৃণমূলের সর্বভারতয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শ্রমিকদের দুঃখ-বেদনা অনুভব করেন। তাই কাঁথির সভায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার রূপায়ণ দেখে সামনের সভা নিয়ে শ্রমিকদের মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠন এখন অনেক সঙ্ঘবদ্ধ, স্বচ্ছভাবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে। যা বাম আমলে, এমনকী অধুনা বিরোধী দলনেতার আমলেও হয়নি।

আইএনটিটিইউসি গঠনমূলক এবং দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন হিসাবে কাজ করে চলেছে। শ্রম দফতর, শ্রমিক ইউনিয়ন মিলেমিশে কাজ করছে। ইতিমধ্যে ১২টা চার্টার্ড অফ ডিমান্ড পেশ করা হয়েছে। ঋতব্রতের মতে, কারখানায় নিয়োগ নিয়ে কোনও দাদা-দিদি ধরবেন না। অনলাইনে আবেদন করবেন, অফলাইন হলে ড্রপবক্সে আবেদন জমা দেবেন। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। মুখ্যমন্ত্রী শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করেছেন। শিল্প হবে, শ্রমিকদের দাবিদাওয়াও থাকবে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনও ভাবেই শ্রমমিনিট নষ্ট করা যাবে না। সভায় ছিলেন সৌমেন মহাপাত্র-সহ অন্যান্য নেতৃত্ব। সভা ঘিরে বিশেষত শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- ভারত জোড়ো যাত্রায় আমার মধ্যে এসেছে পরিবর্তন: নিজেই জানালেন রাহুল

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...