Saturday, April 4, 2026

ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্য সরকারের

Date:

Share post:

সামনেই প্রাথমিকের টেট (Primary TET) পরীক্ষা। রাজ্যজুড়ে যখন দুর্নীতি ইস্যুতি সরব বিরোধীরা, তখন স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা গ্রহণ বড় চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) কাছে। তবে সেই পরীক্ষার আগেই ফের বিপাকে পর্ষদ। ডিএলএড (DLEd)পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সবার ঘটনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার (Education system) দিকে আঙ্গুল তুলতে শুরু করেছেন বিরোধীরা। তবে এই ব্যাপারে যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার Government of West Bengal)। চক্রান্তের ঘটনার পর্দাফাঁস করতে সিআইডি (CID) তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে নবান্নের (Nabanna) তরফে এই ঘোষণা করা হয়েছে।

তদন্ত কমিটি গঠন করার কথা সোমবারই জানিয়েছিলেন পর্ষদ সভাপতি। এবার রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল যে এই ঘটনার তদন্তে থাকছে রাজ্য পুলিশের সিআইডি। পাশাপাশি সোমবারের ঘটনার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এক জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ডিএলএড-এর পরের পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র সকাল ১১.১৫ মিনিটের আগে কোনও ভাবেই পরীক্ষা কেন্দ্রে দেওয়া যাবে না। সিল করা অবস্থাতেই সেন্টারগুলি থানা থেকে প্রশ্নপত্র নেবে, এই ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন।কোনও গাফিলতি ধরা পড়লেই কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নির্দেশিকা জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- ‘রাজ্যের মানুষের পাশে রয়েছে তৃণমূল সরকার’, ডোমকলের প্রতিবাদসভায় মন্তব্য মহুয়ার

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...