Monday, April 6, 2026

হরিপালে হাজির পরিযায়ীরা: ভিড় জমাচ্ছেন পর্যটকরা, সতর্ক স্থানীয় মানুষ

Date:

Share post:

সুমন করাতি, হুগলি: শীতকাল আর পরিযায়ী পাখি- বাংলায় মিলে মিশে একাকার। হুগলির (Hoogli) হরিপালের বাসিন্দাদের ঘুম ভাঙছে পরিযায়ী সার্বিয়ান পাখিদের (Migratory Siberian Bird) কুজনে। আর শুধু হুগলির হরিপালই নয়, এই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা মানুষও।

শীত পড়ার সঙ্গে সঙ্গে সুদূর সাইবেরিয়ার মেরু প্রদেশ থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ভিড় জমায় হরিপালের বলদবাঁধের জলাশয়গুলিতে। এখানকার আটটি জলাশয়ে মুখরিত হয়ে ওঠে পাখিদের কলতানে। নানা রঙের ডানার এই পাখিরাইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে হরিপালের বলদবাঁধের ৮ টি বিশাল বিশাল জলাশযে। মনে আনন্দে তারা ঘুরে-উড়ে বেড়াচ্ছে। পাখিরা আসায় খুশি এখানকার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারাও। গ্রামবাসীদের আবেদন, পরিযায়ী পাখিরা যাকে অবাধে ঘুরে বেড়াতে পারে তার জন্য সবাইকে চেষ্টা করতে হবে সবাইকে।

পাখি দেখতে প্রতিবছর শীতকালে হরিপালে প্রচুর পর্যটক আসেন। মিঠে রোদ গায়ে মেখে চড়ুইভাতিতে মেতে ওঠেন অনেকেই। স্থানীয় বাসিন্দা স্বরূপকুমার মিত্রের পর্যটকদের কাছে আবেদন, যখন এখানে আসবেন উচ্চস্বরে লাউড স্পিকার বাজানো বন্ধ রাখুন। কোনও রকম শব্দ করবেন না, যাতে পরিযায়ী পাখিদের অসুবিধা না হয়।

এছাড়াও অতীতে দেখা গিয়েছে, এখানে বেশ কিছু চোরা শিকারি পাখি শিকার করেছে। সেই বিষয়েও সতর্ক স্থানীয়রা। তাঁদের কথায় আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সমস্ত জীবকুলকে বাঁচাতে হবে। বলদবাঁধের গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় পোস্টারিং করে পাখিদের রক্ষার জন্য আবেদনও করছেন। স্থানীয় বাসিন্দারা অপরাজিতা মিত্র জানিয়েছেন, সকালবেলা এই পাখিদের ডাকে তাঁদের ঘুম ভাঙে। দিনটাই অন্যরকম হয়ে যায়। তাই তাঁরা চান এখানকার এই সমস্ত পাখিরা যাতে শান্তিতে কয়েক মাস থাকতে পারে। তার জন্য সকলকে চেষ্টা করতে হবে।

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...