Friday, June 26, 2026

কাতারে নতুন বিপদ ট্রাফিক, মাঠে নামার আগে রাস্তায় দুর্ঘটনার কবলে সুইস দল

Date:

Share post:

একের পর এক অঘটন পিছু ছাড়ছে না এবারের বিশ্বকাপ ফুটবলকে।এবার প্রশ্ন উঠল কাতারের ট্রাফিক ব্যবস্থা নিয়ে।ব্রাজিলের বিরুদ্ধে ০-১ গোলে হেরে যায় সুইৎজারল্যান্ড। ম্যাচে ব্রাজিলকে কোনও কঠীন লড়াইয়ের সামনেও ফেলতে পারেনি তারা। ধাক্কা দিতে পারেনি তারা। কিন্তু মাঠে আসার পথে একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে সুইৎজারল্যান্ডের বাস।
জানা গিয়েছে, কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ ছিল ব্রাজিল-সুইৎজারল্যান্ড ম্যাচ। মাঠে আসার পথে বিরাট যানজটের মাঝে পড়েছিল সুইসদের বাস।গতি কম থাকার কারণে বড় কোনও দুর্ঘটনা হয়নি। কেউ আহত হননি।

অভিযোগ, বাসের চালকের ভুলেই দুর্ঘটনা ঘটে। সামনে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে বাসটি। প্রশ্ন উঠেছে বিশ্বকাপের মতো মঞ্চে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে যাওয়ার আগেই যেভাবে দুর্ঘটনাটি ঘটে সেটা মোটেই কাম্য ছিল না।এমন একটি প্রতিযোগিতায় টিম বাসকে নিরাপদে মাঠে পৌঁছে দেওয়ার দায়িত্ব সংগঠকদের। যদিও
মাঠে পৌঁছে অনুশীলনের সময় কোনও রকম অসুবিধা দেখা যায়নি জের্ডান শাকিরিদের মধ্যে।

ক্যামেরুনকে হারিয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামা সুইসরা চাইছিলেন সেই ছন্দ ধরে রাখতে। কিন্তু তা সম্ভব হয়নি। পর পর দু’টি ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলে ব্রাজিল। সুইৎজারল্যান্ড যদিও তিন পয়েন্টেই আটকে আছে। শেষ ম্যাচে তারা খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে তাদের জিততে হবে। তা হলেই প্রি-কোয়ার্টারে পৌঁছে যাবে তারা। হেরে গেলেও তাদের টিকে যাওয়ার সম্ভাবনা। ব্রাজিল যদি ক্যামেরুনকে হারিয়ে দেয় তবে । কিন্তু শেষ ম্যাচে ক্যামেরুন জিতে গেলে সুইৎজারল্যান্ডকে জিততেই হবে। না হলে গোল পার্থক্যের দিকে তাকিয়ে থাকতে হবে।

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...