Thursday, June 25, 2026

ন্যায্য নিয়োগের দাবি তুলে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)বাড়ি থেকে কিছুটা দূরে বিক্ষোভে বসেন রাজ্যের নার্সিং (Nurshing home)পড়ুয়ারা। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জ (Hingalgunj)গেছেন, তবু তাঁর বাড়ির সামনেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি তুলে বিক্ষোভে বসেন রাজ্যের নার্সিং পড়ুয়ারা। তাদের এই বিক্ষোভ সরাতে পুলিশের (Kolkata Police)তরফ থেকে সহযোগিতা করার অনুরোধ করা হলেও সেই কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেননি বিক্ষোভরত নার্সিং পড়ুয়ারা। হাজরা মোড় (Hazra More)অবরুদ্ধ করে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ কার্যত বাধ্য হয়েই বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে।

চাকরিপ্রার্থীদের অভিযোগ নার্সিং-এর নিয়োগ পরীক্ষায় ন্যায্যভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই এখনো নিয়োগপত্র পাননি। অথচ তালিকায় পিছনের দিকে যাঁদের নাম ছিল তাঁরা চাকরি পেয়ে গেছেন। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করেন তাঁরা। এরই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নার্সিং পড়ুয়ারা।

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...