Sunday, March 22, 2026

সুন্দরবন আলাদা জেলা, বনবিবি মন্দির ঘিরে পর্যটন: হিঙ্গলগঞ্জে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ফের পৃথক সুন্দরবন জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বনবিবি মন্দির ঘিরে পর্যটন ও হোমস্টের (Home Stay) কথাও বলেন মুখ্যমন্ত্রী। বনবিবি মন্দির পাকা করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার, সকালে ডুমুরজলা থেকে হেলিকপ্টারে (Helicopter) বসিরহাট পুলিশ জেলার শামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে যান মুখ্যমন্ত্রী। প্রতিমা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া ময়দানের সভায় যোগ দেন। এরপরই বনবিবি মন্দিরে (Bonobibi Temple) গিয়ে শাড়ি, ধুতি, ফুল, ফল, মিষ্টি দিয়ে পুজো দেন মমতা। করেন বৃক্ষপুজোও। ছিলেন বসিরহাটের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan), মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallik), মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ (Harikreisna Dwibedi) প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

এরপর সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। জানান, সুন্দরবন সংলগ্ন গ্রামগুলির বাসিন্দারা হোমস্টে চালু করলে রাজ্য সরকার সাহায্য করবে। এর আগেও মুখ্যমন্ত্রীর উদ্যোগেই পাহাড় থেকে সমতল বিভিন্ন জায়গায় হোম স্টে চালুর বিষয়ে রাজ্য সরকার সাহায্য করেছে। এবার, সুন্দরবনও সেই পরিষেবা চালু করতে চান মমতা। তিনি বলেন, “এই সব এলাকায় হোম স্টে করুন। নিজেদের বাড়ির একট ঘর ছেড়ে দেবেন। সেখানে বায়োটলেট থাকবে, খাট থাকবে, টিভি থাকবে। হোমস্টে করুন। সরকার টাকা দেবে।“

সুন্দরবনের উন্নয়নের জন্য তিনি কেন্দ্রের কাছে একটি মাস্টার প্ল্যান পাঠাচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। কী ভাবে নদী ভাঙন রোখা যায়, কী করে এই অঞ্চলের উন্নয়ন করা যায়- তার সবই থাকছে মাস্টারপ্ল্যানে।

একই সঙ্গে সুন্দরবন সংলগ্ন সব জায়গার মানুষকে ভোটার লিস্টে নাম তোলার বিষয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভোটার লিস্টে নাম না থাকলে আইডেন্টিটি থাকবে না। ১৭-১৮ বছর বয়স যাঁদের, তাঁরাও নাম তুলবেন। নাম তুলতে গিয়ে যদি কেু বলে, আধার কার্ড নিয়ে এসো, জেনে রাখুন, ভোটার লিস্টে নাম তুলতে আধার কার্ড বাধ্যতামূলক নয়।“ বনবিবির মন্দিরটা পাকা হয়ে গেলে তিনি আবার হিঙ্গলগঞ্জ যাবেন বলে আশ্বাস দেন।

 

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...