Saturday, April 4, 2026

দিল্লি সফরে ৭ ডিসেম্বর দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

দিল্লি সফরে গিয়ে প্রায় প্রতিবারই দলীয় সাংসদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারও তার ব্যাতিক্রম হবে না। ৫ ডিসেম্বর দিল্লি (Delhi) যাচ্ছেন তিনি। ৭ তারিখ ৫৮ নম্বর লোধি এস্টেটে রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী দলীয় সাংসদদের কাছে নির্দেশিকাও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। দুপুর সাড়ে তিনটে নাগাদ তৃণমূলের লোকসভার বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) বাড়িতে এই বৈঠক হবে।

এবার ৭ ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তৃণমূল সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে দলের রণকৌশল কী হবে? দিল্লি সফরের তৃতীয় দিনে সে বিষয়েই তৃণমূল সাংসদদের পরামর্শ দেবেন তৃণমূল সুপ্রিমো।

৫ ডিসেম্বর দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। G-20 নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো। গত বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনেই নিজেই একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের আলোচ্য বিষয় জানিয়ে দিয়েছেন তিনি। বিধানসভায় তিনি বলেন, ‘‘জি-২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাব। তবে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারপার্সনদের বৈঠক ডাকা হয়েছে। আমিও সেখানে দলের চেয়ারপার্সন হিসেবে যাব।’’

তবে, সংসদে অধিবেশন চলাকালীন দিল্লি যান মমতা। কোভিড-কালে ২ বছর তার ব্যতিক্রম হয়। কিন্তু এবছর আগেও অধিবেশনের সময় রাজধানীতে পা রেখেছেন মমতা। দলীয় সাংসদদের সঙ্গে আলোচনা করেছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...