Monday, May 18, 2026

এক হতে পারে টাটার এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা, সম্মতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার(Air India) সঙ্গে এবার মিশে যেতে চলেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিস্তারা(Vistara)। মঙ্গলবার এই বিষয়ে একমত হয়েছে টাটা গোষ্ঠী(TATA) ও সিঙ্গাপুর এয়ারলাইন্স(Shingapur Airlines)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই একত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মনে করছে দুই সংস্থা। জানা যাচ্ছে, টাটাদের সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসআইএ)-র যৌথ উদ্যোগ ভিস্তারাকে প্রতিযোগিতার বাজারে আরও সক্রিয় করার উদ্দেশ্যেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা একত্রীকরণের এই পদক্ষেপ।

এবিষয়ে কেন্দ্রীয় অসাময়িক বিমান পরিবহণ সংস্থার একাংশ মনে করছে, এই পদক্ষেপের জেরে পরিকাঠামো ও সম্পদের সদ্ব্যবহার এবং খরচ কমানোর পাশাপাশি টাটাদের মালিকানাধীন দুই সংস্থা মিশে গেলে উড়ান পরিষেবার ক্ষেত্রেও সুফল মিলতে পারে। এই পরিকল্পনা কার্যকর হলে দেশের এক নম্বর উড়ান সংস্থা ইন্ডিগোকে টেক্কা দিতে পারবে টাটা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাতে থাকবে ২৫.১ শতাংশ শেয়ার (আনুমানিক মূল্য ৫ থেকে ১০ হাজার কোটি টাকা)।

প্রসঙ্গত, প্রায় ন’দশক আগে টাটা গোষ্ঠীরই হাত ধরে শুরু হয়েছিল দেশের প্রথম উড়ান সংস্থা। দেশের প্রথম পাইলট জে আর ডি টাটা প্রতিষ্ঠিত সেই টাটা এয়ারলাইন্সের নাম বদলে ১৯৪৬ সালে হয় এয়ার ইন্ডিয়া (এআই)। স্বাধীনতার পরে তার মালিকানা চলে গিয়েছিল কেন্দ্রীয় সরকারের হাতে। এর পর ২০১৪ সালে দেশের উড়ান পরিষেবায় বিদেশি লগ্নির পথ চওড়া করে দিয়েছিল কেন্দ্র। সে বছর জুনে মালয়েশিয়ার ধনকুবের টনি ফার্নান্ডেজের এয়ারএশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের আকাশে এয়ার এশিয়া ইন্ডিয়া-র পরিষেবা শুরু করে টাটা। পরে সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে যৌথ ভাবে চালু করে বিমান পরিষেবা সংস্থা ‘ভিস্তারা’।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...