Saturday, March 14, 2026

নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবিতে মাথাভাঙ্গায় আন্দোলনে তৃণমূল

Date:

Share post:

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। সোমবার সন্ধ্যায় মাথাভাঙ্গা মহকুমার হাজরা হাট বাজার সংলগ্ন হরিসভার মাঠে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, শুচিস্মিতা দেবশর্মা, শঙ্কর রায় বিশ্বাস, জগদীশ দফাদার, হোসেন আলী মিঞা, সঞ্জয় বিশ্বাস, দ্বিজেন বর্মন, উত্তম সরকার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্যরা। ইতিমধ্যে নিশীথ প্রামাণিকের গ্রেফতার এবং পদত্যাগের দাবিতে জেলা জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আলিপুরদুয়ার আদালত নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও হাইকোর্ট এই মামলার স্থগিতাদেশ জারি করেছে। কিন্তু সোনার দোকানে চুরির মামলা তো শেষ হয়ে যায়নি। এটা মামলাকে মোকাবিলা না করে এড়িয়ে যাওয়ার চেষ্টা। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তার বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ হয়ে থাকে তাহলে ক্ষমতা থাকলে হাইকোর্টে নিষ্পত্তির মামলা করুন।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, সংবিধানের লোক আইন মেনে চলার দায়িত্ব ওনার। কেউ যদি ক্ষমতায় থেকে আইন না মানেন সেটা ভারতবর্ষের সংবিধান অবমাননার পর্যায়ে পড়ে। আমরা প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতার ও পদত্যাগ দাবি করছি।

 

 

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...