Saturday, April 4, 2026

রোনাল্ডোর মতন পায়ের ম‍্যাজিক পেতে কি করলেন রডরিগো? রইল ভিডিও

Date:

Share post:

সোমবার বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তরুণ ব্রাজিলীয় তারকা রডরিগো, যিনি দ্বিতীয়ার্ধে নামেন লুকাস পাকেতার বদলে। মাঠেই নেমেই নিজের পারফরম্যান্স মেলে ধরেন রডরিগো। সোমবার ব্রাজিলের এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ব্রাজিলিও  কিংবদন্তিরা। কাকা, কাফু, রবার্তো কার্লোস এবং রোনাল্ডোর সামনেই শেষ ষোলোর রাস্তা পাঁকা করে সেলেকাওরা। ম্যাচের পর রোনাল্ডোর সঙ্গে ফিফার বিশেষ সাক্ষাৎকারে যোগ দেন রডরিগো। আর সেই সাক্ষাৎকারে ঘটল এক সুন্দর মূহুর্ত। সাক্ষাৎকারের ঠিক শেষ মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রডরিগো। রোনাল্ডোর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন তিনি। রোনাল্ডোর পায়ে হাত দিয়ে ঘষে নিজের পায়ে ঘষে নেন রডরিগো। যা ইতিমধ্যে ভাইরাল।

সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সামনে পেয়ে হতচকিত হয়ে যান রডরিগো। রোনাল্ডোকে রডরিগো বলেন, “আপনার সঙ্গে কথা বলতে পেরে আমি আপ্লুত। অসাধারণ মুহুর্ত এটি আমার জন্য। আমি প্রতিদিন শিখছি, আমি খুব খুশি। সব কিছু ঠিকঠাক এগোচ্ছে, খুব ভালো হচ্ছে আমার জন্য।”

কিন্তু এরপরই বিশেষ মুহুর্ত ঘটে। সাক্ষাৎকার শেষের পর রডরিগো রোনাল্ডোর পা হাত দিয়ে ঘষে নিজের পায়ে ঘষে নেন। আর এমন কান্ড দেখে হাসতে থাকেন ব্রাজিলিও কিংবদন্তি ।সাক্ষাৎকারের ওই অংশের ভিডিও ভাইরাল ইতিমধ্যে।

আরও পড়ুন:নেতৃত্বের বদল, টি-২০ ফর্ম‍্যাটে রোহিতের হাত থেকে সরতে চলছে নেতৃত্বের ভার: সূত্র

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...