Monday, April 6, 2026

অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনার একবছর পর গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী তিলুয়া-টাকলা

Date:

Share post:

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি ঘটনায় অভিযুক্তদের প্রায় একবছর গ্রেফতার করল পুলিশ।দীর্ঘদিন ধরে অভিযুক্তদের খোঁজে ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে মঙ্গলবার রাতে দুটি জায়গায় হানা দেয় জগদ্দল থানার পুলিশ। দুটি জায়গার মধ্যে একটি হল আটচালা বাগান ও অপরটি পরিত্যক্ত মেঘনি মিল। ধৃতদের জেরা করতেই বেরিয়ে পড়ে অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারার ঘটনায় জড়িত ২ অভিযুক্ত।
আটচালা বাগানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন সোনু জয়সওয়াল ওরফে তিলুয়া এবং রোহিত সাউ ওরফে টাকলা। পুলিশের দাবি, এরা দুজনেই অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারার ঘটনায় জড়িত ছিল।
অন্যদিকে, পরিত্যক্ত মেঘনি মিলে হানা দিয়ে পুলিস ৩ জনকে গ্রেফতার করে। এরা হল রাহুল ঠাকুর, সিকান্দার দাস ও সুমিত দাস। ধৃত ৫ জনের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি দেশি পিস্তল, একটি পাইপ গান ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়।
গত বছর ৮ সেপ্টেম্বর সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি করে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। পরপর ৩টি বোমা মারা হয় অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে। ঘটার দিন অবশ্য অর্জুন সিং দিল্লিতে ছিলেন।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...