Wednesday, June 24, 2026

বেপরোয়া গতি, বাসন্তী হাইওয়েতে বাইক দুর্ঘটনায় মৃ*ত ৩

Date:

Share post:

ফের গতির বলি ৩। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। পুলিশ সূত্রে খবর, গতকাল মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগণার বামনঘাটার (Bamanghata) বাসিন্দা রাহুল নস্কর (Rahul Naskar), জয় গায়েন (Jay Gayen) বেপরোয়া গতিতে বাইক নিয়ে যাচ্ছিলেন সায়েন্স সিটির (Science City) দিকে। তাঁদের দু’‌জনের কারও মাথায় হেলমেট ছিল না। বকডোবা এলাকায় শুভজিৎ লাহা (Subhajit Laha) ও রাকেশ দাসের (Rakesh Das)  সঙ্গে বাইক নিয়ে রেষারেষি করছিলেন ওই দুই যুবক।

ঠিক তখনই বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) বামনঘাটা বকডোবা এলাকায় সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয় বাইকে। রাস্তায় ছিটকে পড়েন চার যুবক। চার জনকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই ৩ জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একজন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার (Leather Complex Police Station) পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃ*তদের নাম রাহুল নস্কর, জয় গায়েন ও শুভজিৎ লাহা। গুরুতর আহত রাকেশ দাসও বামনঘাটার বাসিন্দা।

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...