Monday, April 6, 2026

অনুব্রত-মামলা: জামিনের আর্জি খারিজ, CBI-কে হলফনামা দেওয়ার সময় দিল হাই কোর্ট

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandol) জামিনের আবেদন ফের খারিজ। সিবিআইকে হলফনামা দেওয়ার সময় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার, অনুব্রত মণ্ডলের জামিনের পক্ষ জোর সওয়াল করেন অনুব্রত আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন তিনি। মামলার পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর।

শুনানিতে সিব্বল বলেন, “এই মামলায় মূল অভিযুক্ত ইমানুল হক সুপ্রিম কোর্ট (Supreme Court of India) থেকে জামিন (Bail) পেয়েছেন। বিএসএফ আধিকারিক সতীশ কুমারও জামিন পেয়েছেন। অনুব্রত মণ্ডল প্রায় ১১০ দিন জেলে আছেন। চার্জশিট দাখিল হয়েছে। তিনি মূল অভিযুক্ত নয়। তাঁর বিরুদ্ধে শুধু অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আছে।“

এরপরই বিচারপতি জয়মাল্য বাগচী অনুব্রতর আইনজীবীকে জিজ্ঞাসা করেন, “কতগুলি মামলা আপনার মক্কেলের বিরুদ্ধে দায়ের হয়েছে?“ সিব্বল জানান, “২টি। একটি গরুপাচারের মূল মামলা, আরেকটি PMLA মামলা।“ বিচারপতির পাল্টা প্রশ্ন, “PMLA মামলায় কতদিন জেলে আছেন?“ উত্তরে সিব্বল জানান, “১৭ নভেম্বর থেকে।“ বিচারপতির মন্তব্য, “তাহলে একমাসও হয়নি।“ এরপরই এদিন মামলায় হলফনামা দেওয়ার জন্য সময় চায় সিবিআই। সময় মঞ্জুর করে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...