Friday, April 3, 2026

কেঁপে উঠল রাজধানী, দিল্লিতে ফের ভূমিকম্প!

Date:

Share post:

চলতি নভেম্বরে এই নিয়ে চারবার! ঘড়িতে তখন রাত সাড়ে ৯টা। ফের কম্পন অনুভূত হল দেশের রাজধানীতে। ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রিখটার স্কেলে তীব্রতা ২.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে। নয়াদিল্লি থেকে ৮ কিমি পশ্চিমে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন:ভোররাতে ফের ভূমিকম্প! কাঁপল মেঘালয়, কম্পনের মাত্রা ৩.৪

প্রসঙ্গত, নভেম্বর মাসে দেশের বিভিন্ন অংশে ভূমিকম্প হচ্ছে। চলতি মাসের শুরুতেই রাজধানী দিল্লিতেই ভূমিকম্প হয়েছিল তিনবার, তাও আবার মাত্র তিন দিনের মধ্যে! এর আগে, নভেম্বরেই ভূমিকম্প হয়েছিল পাঞ্জাবের অমৃতসর ও লাগোয়া এলাকায়। তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১। কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশও। ১৬ নভেম্বর, বুধবার রাতে কম্পন টের পাওয়া গিয়েছিল মান্ডি শহর থেকে ২৭ কিমি উত্তর ও উত্তর-পশ্চিমে। উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিমি গভীরে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...