Tuesday, June 23, 2026

যোগীরাজ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৬

Date:

Share post:

মঙ্গলবার মধ্যরাতে ইলেক্ট্রনিক্স ও আসবাবের একটি দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ। জানা গিয়েছে, মৃতরা সকলেই একই পরিবারের সদস্য। যেখানে আগুন লেগেছিল, তার ঠিক নীচের তলায় তাঁরা বসবাস করতেন। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার  আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন:বিরাটিতে ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু বাবা ও ছেলের, গুরুতর আহত ১

পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে একটি পরিবারের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স জিনিসপত্রের দোকান রয়েছে। সেই একই বিল্ডিংয়ের নীচের তলায় সেই দোকানের মালিকরা পরিবার নিয়ে থাকতেন। প্রথমে দোকানেই আগুন লাগে। তারপর তা গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।খবর পেতেই  ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৮টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।

আগুন লাগার ঘটনায় ভস্মীভূত গোটা দোকান। মৃত্যু হয়েছে ৬ জনের। তার মধ্যে তিনজনই শিশু বলে জানা গিয়েছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...