Tuesday, June 23, 2026

গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলোতে নেদারল্যান্ডস এবং সেনেগাল

Date:

Share post:

বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলোয় পৌঁছাল নেদারল্যান্ডস এবং সেনেগাল। মঙ্গলবার গ্রুপ পর্বে কাতারকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষে থেকে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গেল নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডর-সেনেগাল ম্যাচ যে দল জিতত, সেই পৌঁছে যেত শেষ ষোলোয়। এমনকি ইকুয়েডর ড্র করলেও পরের রাউন্ডে চলে যেত। কিন্তু সেই ম‍্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর রাস্তা পাঁকা করল সেনেগাল।

এদিন কাতারের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় নেদারল্যান্ডস। যার ফলে ম‍্যাচের ২৬ মিনিটে গোল করে এগিয়ে যায় ডাচরা। নেদারল্যান্ডসকে ১-০ গোলে এগিয়ে দেন গাকপো। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও একই থাকে নেদারল্যান্ডসের আক্রমণের ঝাঁঝ। যার ফলে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় কাতারের রক্ষণের ভুলে দ্বিতীয় গোল করে নেদারল্যান্ডস। এবার গোলের খাতায় নাম লেখান ফ্রেঙ্কি ডি জং। পরে নেদারল্যান্ডসের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। নইলে ব্যবধান আরও বাড়ত। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যায় ডাচরা।

অপরদিকে গ্রুপ এ-এর অপর ম‍্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দেয় সেনেগাল। ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় সেনেগাল। তবে পাল্টা আক্রমণ চালায় ইকুয়েডর। তবে ম‍্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি পায় সেনেগাল। আর সুযোগের স‍ৎ ব‍্যবহার করেন সার। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

এরপর দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ চালায় ইকুয়েডর। যার ফলে ম‍্যাচের ৬৭ মিনিটে সমতা ফেরায় তারা। ইকুয়েডরের হয়ে সমতা ফেরান কাইসেডো। তবে এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় সেনেগাল। ম‍্যাচের ৬৭ মিনিটে সেনেগালকে ২-১ গোলে এগিয়ে দেন কোলিবালি। আর এই জয়ের ফলে তিন ম‍্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর রাস্তা পাঁকা করল সেনেগাল।

আরও পড়ুন:চোটের পাশাপাশি জ্বরে আক্রান্ত নেইমার, জানালেন ভিনিসিয়াস জুনিয়র

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...