Wednesday, June 17, 2026

হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের তৎপরতা, অল্প সময়ের মধ্যেই উদ্ধার পড়ুয়ার হারানিধি

Date:

Share post:

ফের শহরবাসীর পাশে কলকাতা ট্রাফিক পুলিশের ওসি সৌভিক চক্রবর্তী। মঙ্গলবার, কলকাতায় আসার পথে নিজের ব্যাগ হারান কলেজ পড়ুয়া অর্ণবকুমার সেন (Arnab Kumar Sen)। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের (Hawrah bridge trafic guard) পুলিশকে তিনি জানান, একটি সরকারি বাসে উঠেছিলেন। কিন্তু বেশি তথ্য দিতে পারেননি তিনি। কিন্তু দ্রুত সেই ব্যাগ খুঁজে ছাত্রকে ফিরিয়ে দিয়ে নজির গড়ল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড।

অর্ণব হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির (Haldia Institute of Technology) দ্বিতীয় বর্ষের ছাত্র। ব্যাগ হারিয়ে ফেলেছেন বুঝেই তিনি যোগাযোগ করেন হাওড়া কন্ট্রোল বিভাগে। তিনি জানান, তাঁর ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ নথি এবং একটি দামি ট্যাব (Tab) ছিল। খবর যায় হাওড়া কন্ট্রোল বিভাগ থেকে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডে। দায়িত্বে ছিলেন ওসি (OC) সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। সমস্ত সরকারি বাসের উপর কড়া নজর রাখতে তিনি কর্তব্যরত সব ট্রাফিক পুলিশকে নির্দেশ দেন। ওসি এবং কর্তব্যরত হোমগার্ড প্রসেনজিৎ মণ্ডলকে নিয়ে ব্রেবোন রোড (Brabourne road ) ব্রিজের উপর AC-39 রুটের একটি বাসটিকে আটকায়। বাস থেকে উদ্ধার হয় হারিয়ে যাওয়া ব্যাগ।

উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয় অর্ণবকে। অল্প সময়ের মধ্যেই ব্যাগ ফিরে পেয়ে বেজায় খুশি অর্ণব। আপ্লুত পড়ুয়া ধন্যবাদ জানিয়েছেন ওসি সৌভিক চক্রবর্তীকে।

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...