Monday, April 6, 2026

জমজমাট ফিফা ফ্যান ফেস্টিভ্যাল, কাতারের মঞ্চে ভারতের পতাকা

Date:

Share post:

মরুদেশে জমজমাট বিশ্বকাপের বিশ্বযুদ্ধ (Football World Cup)। গ্রুপ পর্বের খেলার মধ্যেই শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ড, সেনেগাল, মার্কিন যুক্তরাষ্ট্র। নক আউট নিশ্চিত করতে আজ পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে অগ্নিপরীক্ষার মুখে মেসির(Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। লেওয়ানডস্কির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শুরুর আগেই কাতারে বিনোদনের ডবল ডোজ। ফিফা ফ্যান ফেস্টিভ্যাল (FIFA Fan Festival) মাতিয়ে দিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি (Nora Fatehi)। মঞ্চে ওড়ালেন ভারতের জাতীয় পতাকা (Indian National Flag)।

জমজমাট ম্যাচের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। একদিকে আর্জেন্টিনার পরবর্তী পর্বে এগিয়ে যাওয়ার লড়াই আবার সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচ সেই একই সময়ে। ভারতীয় সময় রাত ১২.৩০ থেকে দুটি ম্যাচ একইসময়ে। তার আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ফ্রান্স ও তিউনিশিয়া। পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ডেনমার্ক। ম্যাচ দুটি শুরু হবে রাত ৮.৩০ থেকে। কিন্তু এই সব কিছু শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগে একেবারে অন্য মেজাজে ধরা দিল কাতার। বিশ্বকাপ আয়োজক সংস্থা ফিফা ফুটবল অনুরাগীদের জন্য এক এলাহি উৎসবের আয়োজন করে ছিল। সেই অনুষ্ঠানের মঞ্চে বলিউড অভিনেত্রীর চোখ ধাঁধানো পারফরমেন্স মাতিয়ে দিল মরুদেশকে। ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) মঞ্চে এই প্রথম কোনও ভারতের প্রতিনিধি। গর্বিত ভারতীয়রা। এর আগে অবশ্য ফিফার অফিসিয়াল ভিডিওতে দেখা গেছে নোরাকে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...