Saturday, April 4, 2026

KIFF : বিগ বি-কে বিশেষ সম্মান জানিয়ে প্রদর্শনী, উদ্বোধনে অমিতাভ-পত্নী

Date:

Share post:

করোনা কাটিয়ে সব দুর্যোগ পেরিয়ে ফের স্বমহিমায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th KIFF)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন যে এই বছর ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন অমিতাভ বচ্চন (Amitabh Bhachchan)। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival ) চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। এইবারের উৎসবে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান জানাতে সম্মান জানাতে এক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। যার উদ্বোধন করবেন জয়া বচ্চন (Jaya Bhachchan)। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan), পাশাপাশি মঞ্চে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Saurav Ganguly) দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগেই ৮০ তম জন্মদিন পালন করেছেন বিগ বি। এবার সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবার অমিতাভ বচ্চনের বিভিন্ন মুহূর্তের ছবির পাশাপাশি তাঁর সিনেমার পোস্টার দিয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একটি বিশাল পোট্রেটও থাকার কথা রয়েছে। এর সঙ্গে বলিউডের শাহেনশাকে নিয়ে তৈরি একটি শর্ট ফিল্মও দেখানো হবে প্রদর্শনীতে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও উৎসবের থিম এখনও জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে সব বাধা বিপত্তি দূরে সরিয়ে ফের পুরনো ছন্দেই ধরা দেবে এবারের সিনে উৎসব।

আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে রাজ্য পর্যটন দফতর বিশেষ প্রচারাভিযানে নামছে। আগামী ১৫ ই ডিসেম্বর রাজ্যে শুরু হতে চলা চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া ভিন রাজ্য তথা দেশের অতিথিদের সামনে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র সম্পর্কে প্রচার করা হবে। পর্যটন দফতর সূত্রে খবর এজন্য নন্দন চত্বরে আলাদা করে স্টল দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথায় কী কী বেড়ানোর জায়গা আছে, তার পাশাপাশি এখানে এলে কোথায় কোথায় থাকা যায়, তার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এখান থেকে। সেই কাজের জন্য ইতিমধ্যেই পর্যটন দফতরের তরফে স্টল দেওয়া হয়েছে।

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...