Tuesday, March 24, 2026

কোর্স করবেন বিধায়করা, জানালেন অধ্যক্ষ বিমান

Date:

Share post:

কেমন হবে সংসদীয় রীতিনীতি? আরও ভালো করে শিখবেন বিধায়করা। জানালেন বিধানসভার (Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিধানসভার সদস্যদের সংসদীয় রীতিনীতি ও কাজকর্ম সম্পর্কে আরও ভালো ভাবে অবহিত করতে একটি ওরিয়েন্টেশন কোর্স করানো হবে বলে বুধবার জানান অধ্যক্ষ। পরবর্তী অধিবেশনের আগেই সব পক্ষের বিধায়কদের এই পাঠ দেওয়া হবে বলে বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে জানান বিমান। ধন্যবাদ ব্যাপক প্রস্তাবের শেষে জবাবি ভাষণে অধ্যক্ষ বলেন, বিধানসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শাসকদল ও বিরোধীপক্ষের নির্দিষ্ট ভূমিকা আছে। ভাষা সংযমের প্রয়োজন আছে। অনেক বিধায়কের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাঁরা এই রীতিনীতি ঠিকমতো মানছেন না। বিধানসভার উল্লেখ-পর্ব, দৃষ্টি আকর্ষণ, জিরো আওয়ারে (Zero Hour) এমন বিষয় নিয়ে বক্তব্য রাখা হচ্ছে যা বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অনেকেই নির্দিষ্ট বিষয়ের বাইরে গিয়ে বক্তৃতা করছেন। এর পুনরাবৃত্তি এড়াতেই বিধায়কদের প্রশিক্ষিত করতে এই উদ্যোগ।

এর আগে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিরোধীদলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, আইএসএফ সদস্য নৌসদ সিদ্দিকি সুষ্ঠুভাবে বিধানসভার অধিবেশন পরিচালনার জন্য অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে ধন্যবাদ জানান। প্রশ্নোত্তর এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার জন্য বিরোধীদের যথেষ্ট সুযোগ দেওয়ার জন্য অধ্যক্ষকে সাধুবাদ জানিয়েছেন। বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ও ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন।

বিধানসভার চলতি অধিবেশন বসেছে মোট ৯ দিন। অধিবেশনে মোট সাতটি বিল গৃহীত হয়েছে। সংবিধান দিবস উপলক্ষে একটি সর্বদল প্রস্তাবও গৃহীত হয়েছে চলতি অধিবেশনে। এছাড়া রাজ্যে নদী ভাঙনের সমস্যা নিয়ে শাসক ও বিরোধী দলের একটি যৌথ প্রতিনিধি দল দিল্লিতে পাঠানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

আরও পড়ুন- গুরুগ্রামে বেআইনি নির্মাণ ! সিল করা হল দালের মেহেন্দির ফার্ম হাউস

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...