Thursday, February 26, 2026

শীর্ষ আদালতের ইতিহাসে তৃতীয়বার বসল মহিলা বিচারপতির বেঞ্চ, শুনল ৩২ মামলা

Date:

Share post:

শীর্ষ আদালতের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার বসল মহিলা বেঞ্চ। বৃহস্পতিবার, হিমা কোহলি (Justice Hema Kohli) ও বিচারপতি বেলা এম ত্রিবেদিকে (Justice Bela M Trivedi) নিয়ে গঠিত ওই বেঞ্চ বসে। মোট ৩২টি মামলা তালিকাভুক্ত ছিল। তার মধ্যে ছিল ১০ জামিন সংক্রান্ত মামলা, ১০ স্থানান্তকরণের মামলা ও বাকি বিবাহ সংক্রান্ত মামলা। সুপ্রিম কোর্টে (Supreme Court) সূত্রে খবর, এই বেঞ্চে সব মামলায় ছিল মহিলা সংক্রান্ত। তবে, এদিন কোনও রায় দেয়নি বেঞ্চ।

বুধবার বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি বেলা এম ত্রিবেদিকে নিয়ে ওই বেঞ্চ গঠন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachur)। এই নিয়ে তিনবার শীর্ষ আদালতে মহিলা বিচারপতির ফুল বেঞ্চ (all women bench) বসল। এর আগে ২০১৩-তে বিচারপতি জ্ঞানসুধী মিশ্র এবং বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে নিয়ে প্রথম সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতির বেঞ্চ বসে। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর বসে বিচারপতি আর ভানুমতী এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের মহিলা বেঞ্চ।

এই মুহূর্তে সুপ্রিমো কোর্টে তিনজন মহিলা বিচারপতি রয়েছেন। আর ভানুমতী, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ছাড়়াও রয়েছেন বিচারপতি বি ভি নাগরত্ন। বিচারপতি কোহলির কার্যকালের মেয়াদ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। বিচারপতি ত্রিবেদির মেয়াদ ২০২৫ সালের জুন মাস পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে বিচারপতি নাগরত্ন ২০২৭ সালে ৩৬ দিনের জন্য দেশের প্রথম মহিলা বিচারপতি হবেন। সুপ্রিম কোর্টে এখন বিচারপতি আছেন ২৭ জন। অনুমোদিত পদের সংখ্যা ৩৪।

আরও পড়ুন- দু-দুবার ইন্টারভিউ দিলেও প্রকাশ হয়নি মেধাতালিকা, ফের ধর্নায় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা

 

spot_img

Related articles

প্রোমোটার খুনে গ্রেফতার ৩, থমথমে পিলখানায় বৃহস্পতিবার সকালেও চলছে পুলিশি টহলদারি 

হাওড়ার গোলাবাড়ির পিলখানা (Pilkhana, Howrah Golabari area) এলাকায় প্রোমোটার খুনের ঘটনার ফোন কেটে গেছে চব্বিশ ঘণ্টা।এখনও পর্যন্ত তিনজনকে...

দেড় বছর পর চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

ইউনূস বিদায় নিতেই সম্পর্ক ঠিক হতে শুরু করেছে ভারত-বাংলাদেশের (Ind- Bangladesh news)। দীর্ঘ ১৮ মাস পর আগরতলা-ঢাকা-কলকাতা বাস...

আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, নির্বাচন সংক্রান্ত আলোচনার সম্ভাবনা

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting)। বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক...

বাংলা ছবির আকাল, বন্ধ হল বিনোদিনী থিয়েটার-প্রিয়া সিনেমা হল!

বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাংলা ছবিই যখন নেই তখন সিনেমা হল...