Monday, April 6, 2026

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি, জিততেই হবে মুলারদের

Date:

Share post:

আজ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম‍্যাচে নামছে জার্মানি। প্রতিপক্ষ কোস্টারিকা। কাতার বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে জয় চাই টমাস মুলারদের। হারলে বা ড্র করলেই বিদায় নিশ্চিত। প্রসঙ্গত, চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি!

২ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের ‘লাস্ট বয়’ জার্মানরা। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। গ্রুপের বাকি দু’টি দল জাপান ও কোস্টারিকার পয়েন্ট তিন। তবে গোল পার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে জাপান। ফলে জার্মানদের শুধু জিতলেই চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। কারণ বৃহস্পতিবার স্পেন ও জাপানের ম্যাচ যদি ড্র হয়, তাহলে পাঁচ পয়েন্ট নিয়ে নকআউটে উঠে যাবে স্প্যানিশরা। কিন্তু জার্মানি ও জাপানের পয়েন্ট হবে সমান (চার)। গোল পার্থক্যে এই মুহূর্তে সামান্য এগিয়ে রয়েছে জাপানিরা। তবে স্পেন জাপানকে হারিয়ে দিলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবেন জার্মানরা। তবে শর্ত একটাই, কোস্টারিকাকে হারাতেই হবে। কিন্তু জাপান যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নিজেদের ম্যাচ জিতলেও জার্মানি ছিটকে যাবে। কারণ তখন স্পেন ও জার্মানির পয়েন্ট সমান হলেও, গোল পার্থক্যে অনেকটাই পিছিয়ে রয়েছেন জার্মানরা। মুলার অবশ্য এতসব জটিল অঙ্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। জার্মান তারকা সাফ জানাচ্ছেন, ‘‘কোস্টারিকার বিরুদ্ধে যে কোনও মূল্যে তিন পয়েন্ট চাই। আমাদের কাজ হল মাঠে নেমে ম্যাচটা জেতা। তারপর অঙ্ক নিয়ে মাথা ঘামাব।’’ জার্মান সমর্থকরাও সেটাই ভাবছেন। জার্মানি শেষ ষোলোয় নেই, এটা ভাবাও বেশ কঠিন।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...