Tuesday, June 23, 2026

SSC Scam : ১৪ ডিসেম্বর পর্যন্ত ফের জেল হেফাজত পার্থ – অর্পিতার

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে SSC Recruitment Scam) গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে এই তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। এরপরই চঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কার্যত টাকার পাহাড় উদ্ধার হয়। গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। এরপর একাধিক জায়গায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত টাকা পাচারের অভিযোগও আসে তাঁদের বিরুদ্ধে। শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, বিভিন্ন বেসরকারি ট্রেনিং কলেজকেও (ফার্মেসি ও ল কলেজ) অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) এবং পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছেন বলে অভিযোগ তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ফলে এখন কোনওভাবেই জামিন পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে তাঁদের। আদালত সূত্রে নির্দেশ আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...