Saturday, April 4, 2026

গুজরাত নির্বাচনে এই প্রথমবার ভোট দিচ্ছেন জুনাগড় দুর্গের জাম্বুরের আফ্রিকান কারিগররা

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই গুজরাত বিধানসভার প্রথম দফার নির্বাচন চলছে। গুজরাতের ১৮২টি আসনের মধ্যে এদিন মোট ৮৯ টি আসনে চলছে ভোটগ্রহণ। ভোটের এই পর্বে ২কোটিরও বেশি ভোটার কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। এই নির্বাচনেই প্রথমবারের জন্য অংশগ্রহণ করবে গুজরাতের জুনাগড় জেলার জাম্বুরে বসবাসকারী আফ্রিকার কিছু মানুষ। জাম্বুরকে বলা হয় মিনি আফ্রিকা। ভারতের মিনি আফ্রিকান গ্রামে প্রথমবার বিশেষভাবে ভোট নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, জুনাগড় দূর্গ যখন তৈরি হয় তখন তাঁদের পূর্ব পুরুষেরা ওই জাম্বুর এলাকায় বসবাস শুরু করে। সেই থেকেই ওই জায়গাতে কয়েক যুগ ধরে বসবাস করছেন আফ্রিকানরা। বংশপরম্পরায় দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করলেও এতদিন ভারতে ভোটদানের অধিকার পাননি তাঁরা। তবে জাতীয় নির্বাচন কমিশন ও গুজরাত সরকারের সহযোগিতায় চলতি নির্বাচনে ভোটদানের অধিকার পেয়েছেন তাঁরা। রাজ্য সরকার তাঁদের সিদ্ধি আদিবাসী সম্প্রদায়ের তকমা দিয়েছে।

জাম্বুর গ্রামে একজন প্রবীণ নাগরিক জানিয়েছেন, “এটা একটা বড় সুযোগ। নির্বাচন কমিশন আবার আমাদের জন্য গ্রামেই আলাদা বুথ করেছে। বিরাট কৃতিত্ব তাঁদের। বহু বছর ধরে আমরা এই গ্রামে বসবাস করছি। কিন্তু প্রথমবার ভোটদানের অধিকার পেয়েছি এতে খুবই খুশি আমরা।”

তিনি আরও বলেন, “আমরা এই গ্রামে বহু বছর ধরে বাস করছি। আমাদের পূর্বপুরুষরা আফ্রিকার মানুষ এবং আমরা বহু বছর আগে ভারতে এসেছিলাম। জুনাগড়ে যখন দুর্গ তৈরি হচ্ছিল, আমাদের পূর্বপুরুষরা এখানে কাজের জন্য এসেছিলেন। প্রথমে আমরা রতনপুর গ্রামে বসতি স্থাপন করি। এবং তারপর ধীরে ধীরে জানওয়ার গ্রামে বসতি স্থাপন করি। আমরা সিদ্ধি আদিবাসী সম্প্রদায়ের মর্যাদা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা আফ্রিকার হলেও আমরা ভারত এবং গুজরাটের ঐতিহ্য অনুসরণ করি।”

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...