Tuesday, March 31, 2026

২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে ভুয়ো সুপারিশের তালিকা: SSCকে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

নবম ও দশমে ১৮৩ জনের ভুয়ো সুপারিশের তালিকা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। শুক্রবারের মধ্যে অবৈধ উপায়ে সুপারিশপত্র নিয়েছেন এমন ১৮৩ জনের তালিকা তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School Service Comission)।

পাশাপাশি বিচারপতি আরও জানান, এদের মধ্যে কতজন, কোন স্কুলে কর্মরত রয়েছেন তা জেলা স্কুল পরিদর্শকের (School Inspector) কাছ থেকে জানতে চাইবে কমিশন। আগামী ৩ দিনের মধ্যে কমিশনকে (Commission) সমস্ত তথ্য জানাবেন জেলা স্কুল পরিদর্শকরা। আগামী ১৪ ডিসেম্বর হাইকোর্টে পরবর্তী রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বিচারপতি এদিন আরও নির্দেশ দেন, আগামী ৩ ডিসেম্বর এসএসসি কর্তৃপক্ষ, মামলাকারী এবং সিবিআই (CBI) নিজেদের মধ্যে বৈঠক করবেন। গাজিয়াবাদ এবং এসএসসির দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক (Seized Hard Disk) থেকে ইতিমধ্যেই ওএমআর শিট-এর (OMR Sheet) যে নমুনা দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে সিবিআই। এছাড়াও সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) মুখ খুলছেন না বলে জানিয়েছে সিবিআই। ওঁকে দিল্লি (Delhi) নিয়ে গিয়ে জেরা করা হোক মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এদিন দুপুর ৩টের সময় এসে সিবিআইকে জানানোর নির্দেশ বিচারপতির। এরপরই অভিজিৎ বলেন, অকল্পনীয় নির্দেশ দেব, এরা সরকারকে সমস্যায় ফেলছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের অফিসেও ভুরিভুরি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...