Sunday, April 5, 2026

ভারতে এসে চূড়ান্ত হেনস্থার শিকার কোরিয়ার তরুণী ইউটিউবার! মুম্বাইয়ে গ্রেফতার ২

Date:

Share post:

দক্ষিণ কোরিয়া (South Korea) থেকে ভারতে (India) ঘুরতে আসা এক মহিলা ইউটিউবারকে (you Tuber) উত্যক্ত করার অভিযোগ। ইতিমধ্যে ২ যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ের খারের ব্যস্ত রাস্তায় লাইভ করছিলেন ওই ইউটিউবার। আর তখনই তাঁর হাত ধরে টানাটানির অভিযোগ ওঠে ওই দুই যুবকের বিরুদ্ধে। তবে শুধু হাত ধরে টানার মধ্যেই আটকে থাকেনি বিষয়টি। জোর করে কোরিয়ান মহিলার গালে চুমু দেওয়ার চেষ্টা এবং তাঁকে বাইকে ওঠারও প্রস্তাব দেওয়া হয়। মহিলাকে উত্যক্ত করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। আর ভিডিও সামনে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার (Arrests) করেছে পুলিশ। মুম্বই পুলিশ (Mumbai Police) জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে যৌ*ন হেনস্থার মামলা রুজু করা হয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার ইউটিউবারের হেনস্থার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক টুইটার ব্যবহারকারী। মিনিটখানেকের ওই ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে অভিযুক্তরা ইউটিউবারকে হেনস্থা করছে। এরপর ওই মহিলা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে অভিযুক্তরা স্কুটার নিয়ে তাঁর পিছু নেন। মহিলাকে গাড়িতে চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যও জোর করেন তাঁরা। তবে মহিলা আপত্তি জানানোয় তাঁরা স্কুটার নিয়ে পালিয়ে যান। যদিও পুরো বিষয়টি বুদ্ধি করে সামাল দেন ওই মহিলা ইউটিউবার। আর তারপরই ওই যুবকদের হাত থেকে রেহাই পান তরুণী।

এদিকে ঘটনার পর বাড়ি ফিরে ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় লেখেন, লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের (Live Video Streaming) সময় একজন যুবক আমাকে হেনস্থা করে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। ওর সঙ্গে এক বন্ধুও ছিল। আমি বেশি কথা না বলে চলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলে ওঁরা আমাকে বিরক্ত করতে থাকেন। কিন্তু কেউ কেউ দাবি করেছেন আমি নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছি। তাঁদের এই মন্তব্যের জন্য লাইভ স্ট্রিমিংয়ের আগে আমাকে আরও একবার ভাবতে হবে। এখানে এসে আমার এক তিক্ত অভিজ্ঞতা হয়েছে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...