Monday, March 16, 2026

জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি, গ্রুপ ‘ই’ থেকে শেষ ষোলোতে জাপান, স্পেন

Date:

Share post:

বিশ্বকাপে অঘটন। বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। এদিন কোস্টারিকার সঙ্গে ৪-২ গোলে জিতেই শেষ ষোলোর টিকিট পেল না থমাস মুলাররা। অপর দিকে জাপানের কাছে ২-১ গোলে হেরেও প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন। শেষ ষোলোতে জাপান। গোল পার্থক্যে জার্মানিকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন। গ্রুপ ‘ই’ থেকে শেষ ষোলোতে জাপান, স্পেন।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় জার্মানি। যার ফলে ম‍্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় থমাস মুলাররা। জার্মানিকে গোল করে ১-০ এগিয়ে দেন সার্জ গ্যানাব্রি। বাঁ-প্রান্ত থেকে ডেভিড রমের ক্রস। সেই বল বক্সের মধ্যে থেকে সার্জ গ্যানাব্রির হেড দ্বিতীয় পোস্টে বল। এটাই বিশ্বকাপে প্রথম গোল বার্য়ান মিউনিখের তারকার। ম‍্যাচের ১৪ মিনিটে সুযোগ নষ্ট করেন গোরেৎজকা। একের পর এক আক্রমণ চালায় মুলাররা। তবে এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় স্পেন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কোস্টারিকা। যার ফলে ম‍্যাচের ৫৮ মিনিটে সমতা ফেরান তারা। কোস্টারিকার হয়ে সমতা ফেরান তেজেদা। এরপর কোস্টারিকার হয়ে ২-১ করেন বার্গাস। পাল্টা আক্রমণে যায় জার্মানি। যার ফলে ম‍্যাচের ৭৩ মিনিটে গোল করে জার্মানির হয়ে সমতা ফেরান হ্যাভার্টজ। এরপর ফের আক্রমণে ঝাপায় জার্মানি। যার ফলে ম‍্যাচের ৮৫ মিনিটে সেই হ‍্যাভার্টজের গোলে ৩-২ এগিয়ে যায় তারা। ম‍্যাচের ৮৯ মিনিটি জার্মানির হয়ে ৪-২ করেন ফুলক্রুগ। জয় পেলেও শেষ ষোলোতে পৌঁছাতে পারল না জার্মানি। তিন ম‍্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে শেষ করল তারা।

অপরদিকে জাপান বনাম স্পেন ম‍্যাচের শুরু থেকেই আক্রমণে যায় স্পেন। যার ফলে ম‍্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় তারা। স্পেনের হয়ে ১-০ গোল করেন মোরাতা। এরপর দু’দল পাল্টা আক্রমণে গেলেও প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০। তবে ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জাপান। যার ফলে ম‍্যাচের ৪৮ মিনিটে জাপানের হয়ে সমতা ফেরান দোয়ান। ম‍্যাচের ৫১ মিনিটে জাপানের হয়ে ২-১ করেন তানাকা। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল।

আরও পড়ুন:বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ থেকে শেষ ষোলোতে পৌঁছাল ক্রোয়েশিয়া এবং মরক্কো

 

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...