Friday, April 24, 2026

দিল্লি বিমানবন্দরে পুলিশের জালে লুধিয়ানা আদালত বিস্ফো*রণের মোস্ট ওয়ান্টেড

Date:

Share post:

লুধিয়ানা আদালত (Ludhiana Court) চত্বরে বিস্ফো*রণের ঘটনায় অভিযুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ (Most Wanted) কুখ্যাত খলিস্তানি জ*ঙ্গি হরপ্রিত সিংহ (Harpreet Singh) ওরফে হ্যাপি (Happy) মালয়েশিয়াকে (Malaysia) গ্রেফতার (Arrest) করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২১ সালে আদালত চত্বরে বিস্ফো*রণের ঘটনায় অভিযুক্ত হ্যাপির মাথার দাম ধার্য করা হয়েছিল ১০ লক্ষ টাকা।

এনআইএ-র মুখপাত্র জানিয়েছেন, সূত্র মারফত খবর পেয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুর (Kualalampur) থেকে দিল্লি বিমাবন্দরে আসা হরপ্রিতকে প্রথমে আটক করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অমৃতসরের (Amritsar) বাসিন্দা হরপ্রিতের সঙ্গে পাকিস্তানের জ*ঙ্গিগোষ্ঠী ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের (International Seikh Youth Federation) পাশাপাশি একাধিক কুখ্যাত জ*ঙ্গিগোষ্ঠীর প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ ডিসেম্বর লুধিয়ানা আদালত চত্বরে বিস্ফো*রণের ফলে এক জন নিহত হন। গুরুতর আহত হন কমপক্ষে ৫ জন। ঘটনার পিছনে খলিস্তানি জ*ঙ্গি সংগঠন যুক্ত বলে অভিযোগ ওঠে। পাঞ্জাব পুলিশের (Punjab Police) বরখাস্ত (Sacked) হওয়া এক কনস্টেবল (Constable) গগনদীপ সিং (Gagandeep Singh) এই বিস্ফো*রণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। বিস্ফোরণের জেরে গগনদীপের প্রাণ যায়। এরপরই তদন্তে উঠে আসে জার্মানিতে (Germany) আত্মগোপনকারী জ*ঙ্গি জসবিন্দর সিং মুলতানির (Jashbinder Singh Multani) নাম। জসবিন্দরকে গত বছরই জার্মানিতে গ্রেফতার করেছিল এনআইএ। আর এবার দিল্লি বিমানবন্দরে পুলিশের জালে ধরা পড়ল আর এক অভিযুক্ত হরপ্রিত।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...