Sunday, April 5, 2026

Madras IIT: একদিনেই ২৫ পড়ুয়াকে বার্ষিক ১ কোটি টাকার চাকরির অফার

Date:

Share post:

রেকর্ড গড়ল মাদ্রাজ আইআইটি(Madras IIT)। ১ দিনে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বার্ষিক ১ কোটি টাকা প্যাকেজের চাকরি পেলেন ২৫ জন পড়ুয়া। যাদের মধ্যে ১৫ জন পেলেন বিদেশি সংস্থায় চাকরি(International Organisition)। প্লেসমেন্টের(Placement) প্রথম দিনেই চাকরি(Job) পেয়েছেন ৪৪৫ জন পড়ুয়া। সব মিলিয়ে গত বছরের তুলনায় এবছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চাকরি পাওয়ার হার বেড়ে গেল ১০ শতাংশ।

বৃহস্পতিবার থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে প্লেসমেন্ট। প্রতিষ্ঠানের তরফে জানা গিয়েছে, মোট ১৭২২ জন পড়ুয়া আবেদন করেছেন প্লেসমেন্টের জন্য। এদের মধ্যে সেরা ৭২২ জনকে বেছে নেবে আগ্রহী সংস্থাগুলি। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মী বেছে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ৩৩১ টি সংস্থা। এই তালিকায় রয়েছে ফ্লিপকার্ট, বাজাজ, অটোর মতো নামি দামি সংস্থা। বিদেশি সংস্থাদের তালিকায় রয়েছে, মাইক্রোসফট (Microsoft), টেক্সাস ইন্সট্রুমেন্টের মতো নামী কোম্পানি। এছাড়াও সরকারি সংস্থাগুলির মধ্যে রয়েছে, ওএনজিসি ও সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলেম্যাটিক্স। আগামি ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্লেসমেন্ট। তবে প্রথম দিনে ২৫ জন পড়ুয়ার ১ কোটি টাকার প্যাকেজের চাকরি পাওয়ার ঘটনা নিসচিতভাবেই তাক লাগানোর মত।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...