Monday, June 22, 2026

ধারাভাষ্য দিতে দিতেই বুকে ব্যথা পন্টিং-এর, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

ধারাভাষ্য দিতে দিতেই বুকে ব্যথা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং-এর। সঙ্গে সঙ্গেই হাসপাতালে চলে যান তিনি। পারথে চলছে অস্ট্রেলিয়া–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। শুক্রবার ছিল ম‍্যাচের তৃতীয় দিন। সেই দিনই ঘটল এমন ঘটনা।

এক টেলিভিশন চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিং। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যান অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। ভর্তি করানো হয় পন্টিংকে। তবে এক সংবাদমাধ্যম সূত্রের খবর, এখন ভালো আছেন পন্টিং। পারথে শনিবার মধ্যাহ্নভোজের কিছু আগে বুকে ব্যথা অনুভব করেন পন্টিং। এরপর আর সময় নষ্ট করেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। হাসপাতালে যান।

এই নিয়ে অস্ট্রেলিয়ার এক সংবাদ সংস্থা জানিয়েছে, পন্টিং টেস্ট ম্যাচের তৃতীয় দিন আচমকা অসুস্থ বোধ করেন। হাসপাতালে চলে যান। বুকের একাধিক পরীক্ষা করা হয়।’

যেই টেলিভিশন চ্যানেলের হয়ে ধারাভাষ্য করছিলেন পন্টিং, সেই চ‍্যানেলের তরফ থেকে বলা হয়েছে, ‘‌পন্টিং অসুস্থ বোধ করায় এদিন আর ধারাভাষ্য দিতে পারেননি।

আরও পড়ুন:বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, মহাযুদ্ধ থেকে ছিটকে গিয়ে কী বললেন মুলার?

 

Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...