Saturday, June 20, 2026

বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির, মহাযুদ্ধ থেকে ছিটকে গিয়ে কী বললেন মুলার?

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে জার্মানি। যা বিশ্ব ফুটবলে অঘটন। বৃহস্পতিবার কোস্টারিকার সঙ্গে ৪-২ গোলে জিতেও শেষ ষোলোতে পৌঁছাতে পারল না থমাস মুলাররা। গোল পার্থক্যে জার্মানিকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে চলে যায় স্পেন। আর বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশ জার্মানির তারকা ফুটবলার থমাস মুলার। বললেন, এটা একটা অত্যন্ত তিক্তকর মূহুর্ত।

ম্যাচের পর মুলার বলেন, “এটি আমাদের কাছে অত্যন্ত তিক্তকর মূহুর্ত। কারণ আমাদের এই ফলাফল যথেষ্ট হওয়া উচিত ছিল। একেবারে শক্তিহীন লাগছে নিজেদের।”

বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ পর্বের শেষ ম‍্যাচে কোস্টারিকাকে ৪-২ ফলে হারায় জার্মানি। কিন্তু অপর ম্যাচে জাপান জিতে যাওয়ার গোল পার্থক্যে বিশ্বকাপ থেকে ছিটকে যায় জার্মানি। আর এর জেরে স্বাভাবিকভাবে হতাশ জার্মান শিবির। জাপানের পাশাপাশি শেষ ষোলোর রাস্তা পাঁকা করেন স্পেন।

আরও পড়ুন:আইএসএলে জনির পরিবর্তের খোঁজ শুরু বাগানের : সূত্র

 

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...