Saturday, June 20, 2026

গণতন্ত্র নিয়ে আমাদের জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, রাষ্ট্রসংঘে স্পষ্টবার্তা ভারতের

Date:

Share post:

গণতন্ত্র নিয়ে আমেদের জ্ঞান দেওয়ার কোনও প্রয়োজন নেই। জাতীয় স্বার্থে কোনওরকম আপস নয়। সবকিছুর উর্ধ্বে দেশ। এভাবের রাষ্ট্রসংঘের মঞ্চে কড়া বার্তা দিলেন ভারতের(India) স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ(Ruchira kampoj)। বৃহস্পতিবার ১৫ সদস্যের রাষ্ট্রসঙ্ঘের(UN) নিরাপত্তা কাউন্সিলের সভায় সন্ত্রাসবাদ দমন ও বহুপাক্ষিকতা নিয়ে আলোচনাতেই ভারতের গণতন্ত্র(Democracy) ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে এই মন্তব্য করেন রাষ্ট্রসঙ্ঘের ভারতের স্থায়ী প্রতিনিধি।

রাষ্ট্রসঙ্ঘে ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলে ডিসেম্বর মাসের জন্য সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। ভারতের সভাপতিত্বের প্রথম দিনেই তিনি চলতি মাসের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন রুচিরা। সেখানে দেশের গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বলেন, “গণতন্ত্র নিয়ে ভারতকে কারও জ্ঞান দেওয়ার কোনও প্রয়োজন নেই।” তাঁর কথায়, “আপনারা সবাই জানেন ভারতই হয়তো বিশ্বের প্রাচীনতম সভ্যতা। এই দেশে গণতন্ত্রের শিকড় ২ হাজার ৫০০ বছর পুরনো। ভারত চিরকালই গণতান্ত্রিক দেশ ছিল। আজও এদেশে–আইনসভা, বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম এবং বর্ণময় সোশ্যাল মিডিয়ার মতো গণতান্ত্রিক স্তম্ভগুলি অক্ষত। এই দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এখানে প্রতি ৫ বছর অন্তর নির্বাচন হয়।”

উল্লেখ্য, গোরক্ষার নামে সঙ্খ্যালঘুদের উপর মানবাধিকার লঙ্ঘন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ সহ একাধিক ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরব হয়েছে বহু মানবাধিকার সংগঠন। আমেরিকা ও ইউরোপের দেশগুলিও মোদি সরকারের সমালোচনা করেছে। তবে ভারত যে কোনও চাপের মুখে নিজেদের নীতি বদল করবে না সেকথা স্পষ্টভাবে এদিন বুঝিয়ে দিলেন রুচিরা কম্বোজ।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...