Wednesday, June 24, 2026

বিশ্বকাপের আঁচ ময়দান মার্কেটে, নীল-সাদা জার্সিতে একটুকরো আর্জেন্টিনা

Date:

Share post:

বাঙালি মানেই ফুটবল প্রিয়। আর ফুটবলের উন্মাদনা মানে না কাঁটাতার সীমা। কখনও নেপালের তরুণ গলা ফাটায় নেইমারের জন্য আবার কলকাতার মৃগাঙ্ক জার্সিতে নাম লেখায় লিওনেল মেসি (Leonel Messi)। আর কাতারে বিশ্বকাপ (World Cup) শুরুর পর থেকেই বাঙালির চিন্তায় চেতনায় মজ্জায় মজ্জায় শুধুই ফুটবল। কলকাতা (Kolkata) ময়দান মার্কেটেও ঠিক সেরকমই ছবি দেখা গেল। বিশ্বকাপের নানা দেশের জার্সি পতাকায় কার্যত রঙিন হয়ে উঠেছে এই চত্বর। রোনাল্ডোর পর্তুগাল (Portugal) বা নেইমারের ব্রাজিল (Brazil) অথবা আর্জেন্টিনা (Argentina) বা স্পেন (Span) বিভিন্ন দেশের জার্সিতে ঢাকা পড়েছে ময়দান মার্কেট। ফুটবলপ্রেমীরা আসছেন এবং কিনছেন নিজেদের পছন্দের দেশের জার্সি।

জার্সি বিক্রেতাদের দাবি, রোনাল্ডো ও মেসির শেষ বিশ্বকাপ। তাই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। আগের বার ব্রাজিলের জার্সির চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু গতবারে ব্রাজিলের জার্সির তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। একই সঙ্গে তিনি জানান, প্রথম ম্যাচ হারার পর থেকে জার্সির বিকিকিনিতে ঘাটতি পড়েছিল কিন্তু তারপরের পরপর জয়ে গ্রুপ শীর্ষে থেকে আর্জেন্টিনার নক আউট পর্বে যাওয়ায় জার্সি বাজারে যেন ফের প্রাণ ফিরেছে।

মার্কেট ঘুরে হাতে গোনা অন্য কিছু দেশের জার্সি কেনা দেখলেও বেশিরভাগই দেখা গেল আর্জেন্টিনার সমর্থকদের ভিড়। এক মেসি সমর্থক বললেন, শুধু বিশ্বকাপ দিয়ে কোন খেলোয়াড়কে বিচার করা যায় না। আমরা ছোট থেকেই মেসির ফ্যান।

সুতরাং বলাই যায়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গলা ফাটাচ্ছে তামাম বাঙালি। শুধু চাহিদা একটাই, মারাদোনার হাতে ওঠা বিশ্বকাপ যেন এবার ওঠে মেসির হাতে। নীল সাদা বা বেগুনি জার্সির ছোঁয়ায় কলকাতা যেন একটুকরো আর্জেন্টিনা।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...