Wednesday, June 24, 2026

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু জোকা মেট্রো , ন্যূনতম ভাড়া ৫ টাকা

Date:

Share post:

কলকাতাবাসীর (Kolkata) জন্য সুখবর! চলতি মাসেই চালু হচ্ছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা (Joka – Taratala Metro Service)। রেল বোর্ডের তরফ থেকে এই মেট্রো রুটের (Metro Route) ভাড়া এবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল। ন্যূনতম ভাড়া রাখা হয়েছে ৫ টাকা। বর্ষবরণের আগে জোকা রুটের মেট্রো চালু হলে তাতে আখেরে সাধারণ মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

Entertainment: ডেঙ্গি থেকে সেরে উঠেই বাংলা বনাম ইংরেজি মিডিয়ামের লড়াই তিয়াশার

মেট্রো সূত্রে দাবি, বাণিজ্যিক ভাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে চলেছে পরিষেবা। শুরু হয়েছে প্রস্তুতি। জোকা থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো আসবে তারাতলায় (Taratala)। এই রুটে মেট্রো চলাচল শুরু হলে উপকৃত হবেন বেহালা-ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। জোকা থেকে তারাতলা পর্যন্ত ২০ টাকা ভাড়া। জোকা থেকে ঠাকুরপুকুর অর্থাৎ একটি স্টেশন যেতে খরচ হবে ৫ টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত যেতে মেট্রো ভাড়া ১০ টাকা। ২ কিমি, ২ থেকে ৫ কিমি এবং ৫- ১০ কিমি দূরত্ব হিসেবে ভাড়া ধার্য করা হয়েছে। তবে যেহেতু এখনও স্মার্ট গেট আসে নি তাই টোকেন নয় কাগজের গেট চালু করা হবে বলেই মেট্রো সূত্রে খবর।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...