Saturday, June 20, 2026

ক্যালিফোর্নিয়ায় আটক মুসেওয়ালা খু*নের মূলচক্রী

Date:

Share post:

পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালা খুনে মূলচক্রী গ্যাংস্টার গোল্ডি ব্রারকে আটক করা হল। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন:সিধু মুসেওয়ালা খুনের নেপথ্যে মূল অভিযুক্ত গোল্ডি ব্রার, লরেন্স বিষ্ণোই কে ?
সূত্রের খবর , ভারতীয় গোয়েন্দা সংস্থা, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং পাঞ্জাব পুলিশের কাছে গোল্ডিকে আটক করার বিষয়ে খবর পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সূত্রের তরফে ভারতের গোয়েন্দা সংস্থাকে গোল্ডিকে আটক করার বিষয়ে জানানো হয়েছে। শীঘ্রই ধৃতকে ভারতে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

মুসেওয়ালা খুনের দায় স্বীকার করেছিলেন গোল্ডি। তার পর থেকেই তাকে খোঁজাখুঁজি শুরু করে ভারতীয় পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি। এরপর আজ গোল্ডিকে আটক করার খবর মিলেছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় গায়ক সিধুকে নিজের গ্রাম মুসাতেই গুলি করে খুন করেন জনাকয়েক দুষ্কৃতী। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য অঙ্কিত সিরসা। গুলি চালানোর সময় সিধুর সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর এক তুতো ভাই ও বন্ধু। দু’জনেই গুরুতর আহত হন। সিধুর দেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁর শরীরে মোট ১৯টি বুলেট লেগেছিল। গুলি লাগার ১৫ মিনিটের মধ্যে মৃত্যু হয় তাঁর।
মুসেওয়ালা খুনের খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। এর ঠিক একদিন পরে অভিযুক্ত গোল্ডি ফেসবুকে পোস্ট করে জানায়, তার দলের দুই সদস্যের মৃত্যুর প্রতিশোধ নিতেই তিনি মুসেওয়ালাকে খুন করার পরিকল্পনা নেওয়া হয়। ব্রার নিজেও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ‘ঘনিষ্ঠ’ সহযোগী বলে পরিচিত। ঘটনাচক্রে, সেই বিষ্ণোই-ই মুসেওয়ালা খুনের প্রধান অভিযুক্ত।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...