Monday, April 6, 2026

সাইবার অপরাধ দমন করতে নয়া উদ্যোগ, রাজ্য পুলিশের কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা

Date:

Share post:

সাইবার (Cyber) অপরাধের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিন্তার ভাঁজ রাজ্য পুলিশের কপালে। অপরাধ দমনে রাজ্য পুলিশের (State Police) কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্য়বস্থা করা হচ্ছে। কলকাতা ও রাজ্য পুলিশের পাঁচহাজার কর্মী ও আধিকারিককে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

রাজ্যের প্রত্যেক থানায় অন্তত ৪ জন করে সাইবার অপরাধ দমনে পারদর্শী পুলিশকর্মী মোতায়েন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ৫৪৫টি থানার মোট ৩০০০ পুলিশকর্মীকে সাইবার অপরাধ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী বছরে আরও ২০০০ জন পুলিশ আধিকারিককে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশের পাশাপাশি আইনজীবীদেরও সাইবার অপরাধ দমনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরুলিয়া এবং আসানসোলের প্রায় ৫০০ আইনজীবীকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাঁকুড়া এবং নদিয়া জেলার আইনজীবীদের জন্যও প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

পুলিশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা পুলিশ ও আইনজীবীদেরকে এই বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত করে তুলছেন। পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বাড়ানোর উপরও জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- প্রাক্তন বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতারের নির্দেশ আদালতের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...