Tuesday, March 17, 2026

ক্ষমতা থাকলে ইস্তফা দিন, উপনির্বাচনে লড়ে জিতে দেখান, অভিষেকের নিশানায় শিশির-দিব্যেন্দু

Date:

Share post:

দু’বছর আগে এই ডিসম্বরেই দলবদল করে নিজের গায়ে গদ্দারের তকমা লাগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই শুভেন্দুর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কাঁথি থেকে শিশিরবাবু এবং তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী জিতেছিলেন। তৃণমূল বা সাংসদ পদ থেকে ইস্তফা না দিলেও অধিকারী পরিবারের এই দুই সাংসদকে বিজেপির মঞ্চে দেখা গিয়েছে।

ছেলে শুভেন্দু বিজেপি নেতা হওয়ার পর শিশির অধিকারী তো প্রকাশ্যেই তৃণমূলের সমালোচনা করতে শোনা গিয়েছে। বিধানসভা ভোটের আগে কাঁথির গোটা অধিকারী পরিবার বিজেপির হয়ে প্রচার করেছে। অমিত শাহের সভামঞ্চে দেখা গিয়েছে শিশিরবাবুকে। সম্প্রতি দলের হুইপ অমান্য করে রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভার না এসে দিল্লিতে গিয়ে ভোট দেন শিশির-দিব্যেন্দু। কিন্তু নৈতিকতা বোধ থেকে নিজেদের সাংসদ পদে এখনও ইস্তফা দেননি তাঁরা। সেটা নিয়েই কাঁথির সভা থেকে অধিকারী পরিবারের দুই সাংসদ সদস্যকে খোঁচা দিলেন অভিষেক। বললেন, ন্যূনতম মূল্যবোধ থাকলে ইস্তফা দিন। কাঁথি, তমলুকে ফের নির্বাচন হোক। ক্ষমতা থাকলে বিজেপির টিকিটে জিতে আসুন। শান্তিকুঞ্জ থেকে ঢিলছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে শিশির-দিব্যেন্দুকে অভিষেকের কটাক্ষ, তৃণমূলের টিকিটে জিতে এসে বিজেপির সঙ্গে “কানামাছি খেলা” বরদাস্ত করা হবে না।

এদিন শিশির অধিকারী ও দিব্যেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, “আপনাদের যদি ন্যূনতম মূল্যবোধ থাকত, তাহলে বিজেপির মঞ্চে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্রগুলি তুলে দিয়ে আসতেন। তৃণমূলের টিকিটে জিতে এসে বিজেপির সঙ্গে কানামাছি ভোঁ ভোঁ! এসব চলবে না। সাহস থাকলে ইস্তফা দিন। কাঁথি এবং তমলুকে উপনির্বাচন হোক। ক্ষমতা থাকলে উপনির্বাচনে জিতে আসুন। মেদিনীপুরের মানুষের উপর যদি ভরসা থাকে তাহলে উপনির্বাচনে জিতে আসুন।”

আরও পড়ুন:‘পদ্মভূষণ’ পেলেন গুগল সিইও সুন্দর পিচাই

 

spot_img

Related articles

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...