Sunday, May 17, 2026

মানুষ যাকে সার্টিফিকেট দেবেন তিনি টিকিট পাবেন: পঞ্চায়েত নিয়ে স্পষ্টবার্তা অভিষেকের

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচন(Pancayet Election) নিয়ে শনিবার কাঁথির সভামঞ্চ থেকে স্পষ্টবার্তা দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিনের জনসভা থেকে তিনি জানিয়ে দিলেন, “মানুষ যাকে সার্টিফিকেট দেবেন তিনিই টিকিট পাবেন।” একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, “যাঁরা ভাবছেন মানুষের কথা না শুনে পঞ্চায়েত চালাবেন তাঁদের আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনাদের টিকিট দেওয়া তো দূরের কথা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসন জেলে ঢোকাবে।”

এদিনের জনসভায় উপস্থিত হয়ে পঞ্চায়েত প্রসঙ্গে অভিষেক বলেন, মানুষ যে তৃণমূল দেখতে চান সেই তৃণমূল তৈরি হবে। কোনও দাদা দিদি ধরে চাটুকারিতা করে টিকিট পাওয়া যাবে না। মানুষ যাকে সার্টিফিকেট দেবেন তিনিই টিকিট পাবেন। এরপরি তিনি বলেন, “যাঁরা ভাবছেন মানুষের কথা না শুনে পঞ্চায়েত চালাবেন তাঁদের আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনাদের টিকিট দেওয়া তো দূরের কথা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসন জেলে ঢোকাবে। এই জেলায় দুর্নীতি নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি। ১৮০ কোটি টাকার টেন্ডার এক জন পেয়েছে। কোনও কাজ হয়নি। আগামিদিনে যারা যোগ্য তারাই দলের প্রথম আসনে বসবে। আমি কথা দিয়ে যাচ্ছি। যারা পঞ্চায়েতে নয়ছয় করেছে, আমার কাছে খবর আছে প্রধান হওয়ার জন্য ২৫ লক্ষ টাকা, ৫০ লক্ষ টাকা দিয়েছে। এগুলি যদি অক্টোপাসের শুঁড় হয়, অক্টোপাসের মাথাটা ২০০ মিটার দূরে বসে আছে। আমি এর শেষ দেখে ছাড়ব। সকলের নামের তালিকা আমার কাছে আছে। তোমরা তৈরি হও।”

এরপর বিজেপি ও শুভেন্দুকে বার্তা দিয়ে অভিষেক বলেন, “পঞ্চায়েত নির্বাচনে অবাধ ভোট হবে। যারা ভোটে লড়তে চায় না তারা নানা টালবাহানা করছে। ২০১১ সালে যা আসন পেয়েছিল তার থেকে ২০১৬ এবং ২০২১ সালে বেশি আসন পেয়েছে তৃণমূল। অধিকারী পরিবার ছিল না বলে আমরা বেশি আসন পেয়েছি। খোঁচা অভিষেকের।কোন রাস্তায় কবে কত টাকা চুরি হয়েছে সব ওঁর মুখস্থ। কারণ উনি এই সবের মাথা।”

শুধু তাই নয়, এদিনের সভাস্থলে যাওয়ার আগে কাঁথির মারিশদা গ্রামে নেমেছিলেন অভিষেক। খোঁজ নিয়েছিলেন সেখানকার মানুষের সুবিধা অসুবিধার। সেখানে গিয়ে তিনি জানতে পারেন গ্রামে নেই নিকাশি ব্যবস্থা। আবেদন জানানো সত্ত্বেও মেলেনি ঘর। অত্যন্ত দুর্দশার সঙ্গে দিন কাটাতে হচ্ছে মানুষকে। চোখের সামনে সবকিছু দেখার পর তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি। ওই এলাকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে ৪৮ ঘন্টার মধ্যে ইস্তফার নির্দেশ দেন তিনি।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...