Monday, June 8, 2026

ক‍্যামেরুন ম‍্যাচে হারের পর কী বললেন তিতে?

Date:

Share post:

শুক্রবার বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখে ব্রাজিল। ক‍্যামেরুনের কাছে ১-০ গোলে হারে সেলেকাওরা। আর এই হারকে লজ্জার হার বললেন ব্রাছিলে কোচ তিতে। বললেন, এই হারের লজ্জা চিরকাল বয়ে বেড়াতে হবে।

এই হারের পর সাংবাদিক সম্মেলনে তিতে বলেন,” এই বোঝাটা চিরকাল আমায় বইতে হবে – আমরা হেরে গিয়েছি। ব্রাজিলের প্রথম কোচ হিসেবে বিশ্বকাপে আফ্রিকার কোনও দলের বিরুদ্ধে হেরেছি। ২৪ ঘণ্টা আমাদের কষ্ট পেতে হবে। তারপর নক-আউটের জন্য আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। আমরা হারটা অনুভব করতে পারছি। আমরা যখনই হারব, তখনই আমাদের হারটা অনুভব করতে হবে। এটা পুরো বিষয়টার অংশ।”

শুক্রবার ক‍্যামেরুনের বিরুদ্ধে একের পর এক আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি সেলেকাওরা। এই ম‍্যাচে হারের জন‍্য কোন একজনকে দায়ী করলেন না তিতে। বরং এই হারটা প্রত্যেকের বলে জানিয়েছেন। এই নিয়ে তিতে বলেন,”কারা হেরেছে? আমরা সবাই। আমাদের প্রস্তুতিটা সকলের ছিল, আমাদের জয়টা সকলের, আমাদের হারটাও সকলের। এই প্রতিযোগিতা আমাদের ভাবতে বাধ্য করেছে।”

আগামী সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামবে ব্রাজিল। তবে সেই ম্যাচে নেইমার নামবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই নিয়ে তিতে বলেন, “নেইমার ও অ্যালেক্স স্যান্দ্রোকে নিয়ে বলতে পারি যে আমাদের হাতে এখনও সময় আছে। এখনও সুযোগ আছে। দেখা যাক, কী হয়। ওরা এখনও বল নিয়ে অনুশীলন শুরু করেনি, তাই ওদের পর্যবেক্ষণ করতে হবে। কেমনভাবে সেরে উঠছে, সেটা দেখতে হবে।”

আরও পড়ুন:প্রি-কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

 

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...