Wednesday, June 24, 2026

কাঁথিতে সভার আগেই বিজেপি শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন নন্দীগ্রামের নেতা

Date:

Share post:

কাঁথিতে সভার আগেই বিজেপি শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। নন্দীগ্রামের নেতা তথা বিজেপির কিষাণ সেলের সভাপতি সবুজ প্রধান শনিবার অভিষেকের মঞ্চে যোগ দিলেন তৃণমূলে। কিছুদিন আগেই নন্দীগ্রামের একাধিক বিজেপি নেতা যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। এবার অভিষেকের সভায় যোগ দিলেন আর এক নেতা।

তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, অনেকেই যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে। দলের পুরনো কর্মীরা যেমন আছেন। তেমন অনেকেই বিজেপি ছেড়ে যোগ দেবেন।

এদিন কাঁথিতে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা শুরুর আগেই নন্দীগ্রামে বিজেপি শিবিরকে বড়সড় ধাক্কা দিল তৃণমূল। এই নন্দীগ্রামের বিধায়কই শুভেন্দু অধিকারী।
কাঁথিতে শুভেন্দু অধিকারীর খাসতালুকে সভা করছেন আজ অভিষেক। দুই রাজনৈতিক নেতার একই দিনে একে অপরের খাসতালুকের এই সভা ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...