Sunday, June 28, 2026

দিমিত্রির গোলে বিএফসির বিরুদ্ধে দুরন্ত জয় মোহনবাগানের

Date:

Share post:

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রী ও রয় কৃষ্ণর যুগলবন্দি থামিয়ে বেঙ্গালুরু এফসি-কে হারাল জুয়ান ফেরান্দোর দল। দুর্দান্ত গোল করে সবুজ-মেরুনের জয়ের নায়ক অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস। দলের পঞ্চম জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল জুয়ান ফেরান্দোর দল। বেঙ্গালুরু ৭ পয়েন্ট নিয়ে নামল ন’নম্বরে।

বেঙ্গালুরুর সুনীল ছেত্রী, রয় কৃষ্ণার যুগলবন্দি থামাতে সবুজ-মেরুন রক্ষণে সজাগ ছিলেন ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বোসরা। মোহনবাগান ছাড়ার পর প্রথমবার পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামলেন কৃষ্ণা ও প্রবীর দাস। দু’জনেই বাড়তি উদ্যম নিয়ে খেলেন। আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে বার দু’য়েক গোলমুখ খুলে ফেলেছিল মোহনবাগান। কিন্তু শুভাশিসের সেন্টার থেকে হেডে বল জালে রাখতে পারেননি লিস্টন। বারবার বেঙ্গালুরুর অর্ধে অ্যাটাকিং থার্ডে আটকে যায় মোহনবাগানের আক্রমণ। বিরতির আগে বেঙ্গালুরু অধিনায়ক সুনীলও গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু সবুজ-মেরুন রক্ষণ সজাগ থাকায় গোলের দরজা খুলতে পারেনি ব্লুজরা।

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণে আরও ঝাঁঝ বাড়ে। দিমিত্রি ও বুমোসের যুগলবন্দিতে ৬৬ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে মোহনবাগান। বুমোসের পাস থেকে বিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে অসাধারণ গোল করেন দিমিত্রি। কয়েক মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল বেঙ্গালুরুর কাছে। কিন্তু একা মোহনবাগান গোলরক্ষককে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হন কৃষ্ণা।

আরও পড়ুন:ক‍্যামেরুন ম‍্যাচে হারের পর কী বললেন তিতে?

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...