Tuesday, June 23, 2026

‘একের বেশি বিয়ে নয়’, এবার মধ্যপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধির বার্তা শিবরাজের

Date:

Share post:

উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পথ ধরে এবার অভিন্ন দেওয়ানি বিধি(Uniform Civil Code) লাগুর পথে হাঁটতে চলেছে মধ্যপ্রদেশ(Madhyapradesh)। গোটা দেশে একটাই বিধি কার্যকর করার দাবিতে সরব হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chouhan)। তাঁর দাবি, এই নীতি চালু হলে সকলে একবার বিয়ের সুযোগ পাবেন।

সম্প্রতি মধ্যপ্রদেশের বারওয়ানিতে এক জনসভায় উপস্থিত হয়ে শিবরাজ সিং চৌহান বলেন, “সময় এসে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার। আমি মধ্যপ্রদেশে এই বিধি চালু করতে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। একটি কমিটি গঠন করা হয়েছে। এর ফলে সকলে একবারই বিয়ে করার সুযোগ পাবে।” যদিও শিবরাজের এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিরোধীদের কটাক্ষ, আসলে এই বিধি কার্যকর করার পিছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি।

উল্লেখ্য, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে বিজেপির ইস্তেহারেও ছিল অভিন্ন দেওয়ানি বিধির কথা। যদিও কেন্দ্রীয় স্তরে এখন পর্যন্ত এই বিধি কার্যকর করা হয়নি। তবে গত একবছরেগ দেশের ৪ বিজেপি শাসিত রাজ্য নিজেদের মতো করে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ইঙ্গিত দিয়েছে। উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মতো গুজরাটেও বিজেপি ক্ষমতায় প্রত্যাবর্তন করলে এই বিধি চালু করা হবে বলে নির্বাচনী ইস্তেহারে দাবি করা হয়েছে।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...