Monday, April 13, 2026

শুভেন্দুর সভা ঘিরে উত্তপ্ত হটুগঞ্জ! অশান্তির জেরে গ্রেফতার ৪৭, তল্লাশি জারি

Date:

Share post:

শনিবার দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) লাইট হাউস মাঠে সভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেই সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকা। চরম উত্তেজনা ছড়ায় হটুগঞ্জে (Hatuganj)। সেই অশান্তিতে জড়িতদের এবার ধরপাকড়ের কাজ শুরু করল পুলিশ (Police)। শনিবার রাতভর চলে অভিযান। অভিযানের পর মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারই ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছেন।

তৃণমূলের (TMC) অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, অশান্তি পাকানোর পাল্টা অভিযোগ করে বিজেপি (BJP)। দু’পক্ষের অশান্তিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ইটবৃষ্টির মুখোমুখি হতে হয়।

ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানা এলাকা থেকে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার কুলপি থেকে পাক়়ড়াও হয় মোট ১২ জন। তবে শনিবারের অশান্তিতে জড়়ানো এবং ইন্ধন দেওয়ার অভিযোগে আরও কয়েক জনের খোঁজে চলছে তল্লাশি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...